Sunday, May 24, 2026
HomeScroll'কেন্দ্রের স্কিম বাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না', হলদিয়া থেকে তৃণমূলকে আক্রমণ...
PM Narendra Modi

‘কেন্দ্রের স্কিম বাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না’, হলদিয়া থেকে তৃণমূলকে আক্রমণ মোদি’র

'ডবল ইঞ্জিন সরকার হলে হলদিয়ায় শিল্পের কাজও গতি পাবে', বলেন মোদি

ওযেব ডেস্ক : ভোটের আবহে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে একাধিক জনসভা করার কথা তাঁর। বৃহস্পতিবার সভা করতে হলদিয়ায় (Haldia) এলেন তিনি। আর এই সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) একাধিক বিষয় নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মোদি দাবি করেছেন, কেন্দ্রের স্কিমগুলি (Schemes) বাংলায় (West Bengal) চালু হতে দিচ্ছে না তৃণমূল।

এদিন পূর্ব মেদিনীপুরের (East Midnapore) হলদিয়া থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের স্কিমগুলো বাংলাকে পেতে দিচ্ছে না তৃণমূল। উলটে স্কিমের নাম বদলাতে ব্যস্ত রাজ্য সরকার। মৎস্যজীবী এবং কৃষকদের জন্য একাধিক স্কিম চালু করেছে কেন্দ্র। বিজেপি এলে সেই সব দ্রুত পাবে রাজ্যবাসী। সব ধরনের কৃষকরাই উপকৃত হবেন। ডবল ইঞ্জিন সরকার হলে হলদিয়ায় শিল্পের কাজও গতি পাবে।’ এছাড়া তিনি দাবি করেছেন, গত ১৫ বছরের শাসনে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে তৃণমূল। এখানে শুধু তোষণের রাজনীতি দুর্নীতি ও কাটমানি চলে। তবে বিজেপি আসলে সংবিধান মেনে সব কাজ হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : ‘পাঁচ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার ভবানীপুরে হবে’, হুঙ্কার মোদির

এদিকে অনুপ্রবেশকারীদের নিয়েও সরব হন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেছেন, একসময় বাংলা অন্যকে দিশা দেখাতো। কিন্তু শুধু ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল সরকার সব জায়গাতেই অনুপ্রবেশকারীদের কারখানা খুলে রেখেছে। তিনি আরও বলেছেন, রাজ্য ভয় নয়, ভরসায় চলে। বিজেপি সেটা দিতে পারবে।

বঙ্গে নির্বাচনের মধ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। বৃহষ্পতিবার তিনটি সভা করবেন তিনি। প্রথমটি পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তার পর পশ্চিম মেদিনীপুরের আসানসোল, এর পর বীরভূমের সিউড়িতে সভা করবেন তিনি। আর এই সভাগুলি রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। আর এদিন হলদিয়ায় প্রথম সভা থেকে কেন্দ্রের স্কিমগুলি নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন মোদি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D