Saturday, July 11, 2026
HomeScrollSSC দুর্নীতি নিয়ে সক্রিয় ইডি! প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ ৭ জায়গায় তল্লাশি
SSC corruption case

SSC দুর্নীতি নিয়ে সক্রিয় ইডি! প্রসন্ন রায়ের ফ্ল্যাট-সহ ৭ জায়গায় তল্লাশি

বৃহস্পতিবার সকালে শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার এসএসসি কাণ্ডেও (SSC Case) সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকালে শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত প্রসন্ন রায়ের নিউটাউনের (Newtown) ফ্ল্যাট-সহ মোট ৭টি জায়গায় হানা দেয় ইডি।

সকাল সাড়ে ছ’টা নাগাদ নিউটাউনের একটি অভিজাত আবাসনে তল্লাশি শুরু হয়। জানা গিয়েছে, সেখানেই রয়েছে প্রসন্ন রায়ের ফ্ল্যাট। পাশাপাশি নিউটাউনের আরও একটি আবাসনে তাঁর অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। নয়াবাদ-সহ শহরের একাধিক জায়গায় ছড়িয়ে রয়েছে এই অভিযান।

আরও পড়ুন: আসন্ন ভোটকে ঘিরে নিরাপত্তায় জোর! উত্তরবঙ্গে কমিশনের বিশেষ নজরদারি

ইডি সূত্রে খবর, মোট ছ’টি দল এই তল্লাশিতে নেমেছে, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ান। সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, জওয়ানদের মাথায় হেলমেট, সঙ্গে কাঁদানে গ্যাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রসন্ন রায়ের পাশাপাশি তাঁর প্রাক্তন সহকারী প্রদীপ সিংহের বাড়িতেও তল্লাশি চলছে। সিবিআইয়ের দাবি ছিল, প্রদীপের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিন্‌হার যোগাযোগ ছিল। এছাড়াও নয়াবাদে এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝার বাড়িতেও পৌঁছেছে ইডির দল। নিউটাউনের পাথরঘাটায় প্রসন্নর একটি বাগানবাড়ির সন্ধান পেয়ে সেখানেও তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রসন্নর একটি অফিসে ঢুকতে পারেননি তদন্তকারীরা। চাবির অপেক্ষায় রয়েছেন তাঁরা।

কে এই প্রসন্ন রায়? তদন্তে উঠে এসেছে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হার ‘ঘনিষ্ঠ’ ছিলেন তিনি। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ। গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, প্রসন্ন রায় একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাঁর ও তাঁর পরিবারের নামে বিপুল সম্পত্তির হদিস মিলেছে। এই তল্লাশির মাধ্যমে আর্থিক লেনদেনের জট খুলতেই তৎপর তদন্তকারীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto