Sunday, July 12, 2026
HomeScrollKKR-এ স্বস্তির খবর! দলে আসছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! এবার কাটবে শনির...
Kolkata Knight Riders

KKR-এ স্বস্তির খবর! দলে আসছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! এবার কাটবে শনির দশা?

IPL 2026-এর শুরু থেকেই KKR-এর বোলিং ইউনিটের জরাজীর্ণ দশা দেখে হতাশ ভক্তকূল

ওয়েব ডেস্ক: হারের হ্যাটট্রিকের ধাক্কায় কার্যত বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে জ্বলে উঠল আশার আলো। বোলিং বিভাগের দুর্বলতা কাটাতে দলে যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তরুণ তারকা পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী এক থেকে দু’দিনের মধ্যেই নাইটদের সঙ্গে যোগ দিতে পারেন এই ডেথ-ওভার স্পেশালিস্ট।

চলতি নিলামে মোটা ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিশ্বকাপ চলাকালীন চোট পাওয়ায় তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, আইপিএলে খেলতে গেলে শ্রীলঙ্কা বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। প্রথমদিকে সেই পরীক্ষা দিতে অনীহা দেখালেও শেষ পর্যন্ত বোর্ডের নির্দেশ মেনে পরীক্ষা দেন পাথিরানা এবং তাতেই পাশ করেছেন বলে খবর। ফলে খুব শীঘ্রই তাঁর এনওসি মিলবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এটাই রোহিতের শেষ আইপিএল? ড্রেসিং রুমেই অবসর নিয়ে বড় ইঙ্গিত হিটম্যানের

এখন প্রশ্ন, নাইটদের জার্সি গায়ে কবে মাঠে নামবেন শ্রীলঙ্কার এই তারকা পেসার? যেমনটা খবর, তাতে করে কেকেআর-এর হয়ে পাথিরানার খেলার দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। নাইটদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠে হওয়ায়, পুরানো দলের বিরুদ্ধে পাথিরানার খেলার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন সিএসকে-র জার্সিতে খেলেছেন তিনি এবং চিপকের পিচ সম্পর্কে তাঁর অভিজ্ঞতাও যথেষ্ট।

এদিকে চলতি মরশুমে কেকেআরের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। প্রথম চার ম্যাচে তিনটি হার, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট—সব মিলিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান শাহরুখ খানের দলের। বিশেষ করে পেস বোলিং বিভাগে চরম সমস্যা দেখা দিয়েছে। মুস্তাফিজুর রহমানও দলের বাইরে, চোটের কারণে নেই হর্ষিত রানা ও আকাশ দীপও। ফলে ভরসা রাখতে হচ্ছে বৈভব অরোরা ও কার্তিক ত্যাগীর মতো তরুণদের উপর। এই পরিস্থিতিতে পাথিরানার ফিট হয়ে ওঠা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর নাইট শিবিরে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto