ওয়েব ডেস্ক : বাংলায় নির্বাচনের (West Bengal assembly Election 2026) আগে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন (Election Commission)। ভোটের দু’দিন আগে বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার এই মামলা গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এ নিয়ে এদিন বিচারপতি কৃষ্ণা রাও’য়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি এ নিয়ে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বলে খবর। আবেনকারীর তরফে জানানো হয়েছে, যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট (Election)। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হতে চলেছে। তার জন্য বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানোর উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এমার্জেন্সি কিছু বিষয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
আরও খবর : কাল প্রথম দফার ভোট, কত লক্ষ ভোটার ভোট দিতে পারবেন? দেখুন বিগ আপডেট
এ নিয়ে হাইকোর্টে মামলা রুজু করেছেন আইনজীবী রত্নাঙ্কর দাস। আবেদনকারীর দাবি, বাইক অনেকে ব্যবসায়িক কাজে ও নানান কাজে ব্যবহার করে। সাধারণ মানুষের অসুবিধা করে এই নির্দেশিকা দিয়েছে কমিশন। এ নিয়ে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। জানা যাচ্ছে, এই মামালার শুনানি হবে বৃহস্পতিবার।
আর এদিকে কমিশনের (Election Commission) বিজ্ঞপ্তিকে ঘিরে চরমে উঠেছে বিতর্ক। আক্রমণ শানিয়েছে তৃণমূলও। তৃণমূল নেত্রী শশী পাঁজা জানিয়েছেন, এর ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। বিশেষ করে যাঁরা ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত। তবে বৃহস্পতিবার এ নিয়ে কী নির্দেশ দেয় আদালত, সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :







