Monday, June 15, 2026
HomeScrollদ্বিতীয় দফার সকালেই ‘সুপার অ্যাক্টিভ’ মমতা! বুথে বুথে ঘুরে কমিশনকে বিঁধলেন তৃণমূল...
Mamata Banerjee

দ্বিতীয় দফার সকালেই ‘সুপার অ্যাক্টিভ’ মমতা! বুথে বুথে ঘুরে কমিশনকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো

আমি এখানে প্রার্থী হিসেবে বুথে বুথে ঘুরছি, মুখ্যমন্ত্রী হিসেবে নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটে বুধবার সকাল থেকেই নজিরবিহীনভাবে ‘অ্যাক্টিভ মোডে’ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সাতসকালেই ভবানীপুরে বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা ওই কেন্দ্রের প্রার্থী। সকাল আটটা নাগাদ আচমকাই তাঁর গাড়ি দেখা যায় এলাকায়, এরপর একাধিক বুথ ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

চেতলায় ফিরহাদ হাকিমেরর বাড়ির সামনেও থামেন মমতা। আগের রাতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে হুমকির অভিযোগ তুলেছিলেন ফিরহাদ, তা নিয়েই তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। এরপর ৮২ নম্বর বুথে গিয়ে ভোটপর্বের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি, যদিও বুথের ভিতরে প্রবেশ করেননি, বাইরে থেকেই পরিস্থিতির উপর নজর রাখেন।

আরও পড়ুন: ‘প্রথম দফায় কুপোকাত, দ্বিতীয় দফায় দফারফা,’ ভোট দিয়েই বিজেপিকে নিশানা অভিষেকের

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “রাতে আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। এভাবে ভোট হয় না। এটা গণতন্ত্রের উৎসব, কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে হত্যা করছে।” তিনি আরও জানান, তৃণমূল কর্মীরা কোনওভাবেই এলাকা ছাড়বেন না।

নিজের ভূমিকাও স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। বলেন, “আমি এখানে প্রার্থী হিসেবে বুথে বুথে ঘুরছি, মুখ্যমন্ত্রী হিসেবে নয়।” একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে গভীর রাতে পৌঁছে তল্লাশি চালানো হয়, এমনকি তাঁর পরিবারের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d