Monday, July 13, 2026
HomeScroll‘প্রথম দফায় কুপোকাত, দ্বিতীয় দফায় দফারফা,’ ভোট দিয়েই বিজেপিকে নিশানা অভিষেকের
Abhishek Banerjee

‘প্রথম দফায় কুপোকাত, দ্বিতীয় দফায় দফারফা,’ ভোট দিয়েই বিজেপিকে নিশানা অভিষেকের

লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কলকাতার মিত্র ইনস্টিটিউটে ভোট (Assembly Election 2026) দেন ডায়মন্ডহারবারের সাংসদ। বুথ থেকে বেরিয়েই তিনি একযোগে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকেরা নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।

অভিষেকের কথায়, “ভয় দেখিয়ে কোনও লাভ নেই। প্রথম দফাতেই বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে।” তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নিচ্ছে, যা তাদের দায়িত্বের সীমার বাইরে। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানোর মতো ঘটনাকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: ‘বুথে বুথে ঘুরব,’ দ্বিতীয় দফার সকালে বেরিয়েই বললেন মমতা

মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডবের অভিযোগ নিয়েও সরব হন তিনি। অভিষেক বলেন, “লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু এতে কোনও লাভ হবে না, উল্টে এর ফল ভুগতে হবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto