Sunday, June 14, 2026
HomeScrollগ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, শান্তনু ঠাকুরের ইন্ধনে এই কাজ, বিস্ফোরক...
2026 West Bengal Assembly Election

গ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, শান্তনু ঠাকুরের ইন্ধনে এই কাজ, বিস্ফোরক দাবি মমতাবালার

মহিলাদেরও রেয়াত করা হয়নি দাবি গ্রামবাসীদের, আহত বেশ কয়েকজন

 বাগদা-  কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ। ক্ষোভ গ্রামবাসীদের,  শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)  ইন্ধনে আক্রমণ দাবি মমতার (MamataBala Thakur) । গ্রামের মধ্যে ঢুকে ঘর থেকে টেনে বের করে গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মহিলাদেরও রেয়াত করা হয়নি দাবি গ্রামবাসীদের।

কেন্দ্রীয় বাহিনীর মারে আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। বাগদা বিধানসভার (Bagda Assembly Election)  ২২৪ বুথের হামকুড়া এলাকার ঘটনা।

আরও পড়ুন-  বেলা ১টা পর্যন্ত বঙ্গে ভোটের হার ৬১.১১ শতাংশ

বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি,  স্থানীয় পরিমল সরকার তার অন্ধ মাকে ভোটকেন্দ্রে ভোট দিতে নিয়ে গেছিলেন। সেখানে তাকে ভোট দিতে দেওয়া হয়নি। তার কিছু সময় পরেই এই বুথে আসেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর যাওয়ার পর পরই গাড়ি ভর্তি করে কেন্দ্র বাহিনী এসে নির্বিচারে গ্রামবাসীদের উপরে লাঠিচার্জ করে। বুকে ও মাথায় বন্দুক ঠেকায় বলেও অভিযোগ। মহিলাদেরও মারধর করা হয়।

আরও পড়ুন- ‘আমি এখনও চেয়ারে আছি, ভোটের দিন রণংদেহি মূর্তিতে মমতা

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মমতা ঠাকুর,  মমতা ঠাকুরের দাবি, শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের বিনা কারণে মারধর করেছে। আমরা এর বিচার চাই। নির্বাচন কমিশনকে বিষয়টি জানাব। প্রয়োজন হলে আদালতে যাব।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d