Sunday, June 14, 2026
HomeScrollঅ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে সাংসদ মিতালি
MP Mitali Bag

অ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে সাংসদ মিতালি

ভোট দিয়ে কী বললেন তৃণমূল সাংসদ মিতালি বাগ?

ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট কেন্দ্রে তৃণমূল সাংসদ মিতালি বাগ (MP Mitali Bag)। অ্যাম্বুল্যান্সে করে এসে ভোট (WB 2nd Phase Election 2026) দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার সাংসদের গাড়িতে ভাঙচুর চালানো নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তাঁর। বুধবার ১৩৯ নম্বর বুথে ভোট দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে মিতালি বলেন, ‘‘বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেকের জনসভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চলেছিল। আমি বেঁচে ফিরেছি। নির্বাচন কমিশন এ বার বলেছিল ভোট শান্তিতে হবে!’’

নির্বাচনের প্রচারের একদম শেষ দিকে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা হয় বলে অভিযোগ। আরামবাগ এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন মিতালি। যাওয়ার পথে তাঁর গাড়ির উপর অতর্কিত আক্রমণ হয়। বাঁশ-লাঠি দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়! গাড়ির কাঁচ ভাঙে। ঘটনায় জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট আরামবাগের ১৩৯ নম্বর ওয়ার্ডে তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, “কণ্ঠনালি কেটে নিলেও জয় বাংলা বলব।” রাজ্যে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। সেই কথা জানিয়েছেন মিতালি।

আরও পড়ুন:সাতগাছিয়ায় একটি শিশুকে মারধর কেন্দ্রীয় বাহিনীর, কী বললেন মহুয়া?

মিতালি বলেন, ‘‘কোনও হিংসা হবে না। নির্বাচন কমিশন (Election Commission) বড় বড় কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর জন্য ১৬টি রাজ্য থেকে বিজেপির নেতারা এসেছেন। হিংসার বার্তা দিয়েছেন তারা।বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেকের জনসভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চলেছিল। আমি বেঁচে ফিরেছি। কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে হুমকি দেওয়া হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d