Monday, June 15, 2026
HomeScrollবালি বিধানসভায় পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
Bali

বালি বিধানসভায় পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

অবিলম্বে দোষী পুলিশকে এসে ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র'র

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় তথা শেষ দফায় পুলিশের (Police) বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের (TMC) তরফে। এই ঘটনায় পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র।

এই ঘটনাটি ঘটেছে বালি বিধানসভা কেন্দ্রে লালাবাবু সাহা রোডে। অভিযোগ, তৃণমূল (TMC) ক্যাম্পে দুপুরে মহিলারা যখন খাচ্ছিলেন, সেই সময় মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার জানার পর ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে দোষী পুলিশকে এসে ক্ষমা চাইতে হবে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

আরও খবর : আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

তবে শুধু বালি বিধানসভায় নয়, এদিন ২৬৩ মন্তেশ্বর (Monteshwar) বিধানসভার মামুদপুর এক নম্বর অঞ্চলের তৈয়বপুর গ্রামে ১২১ নম্বর বুথে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, লাঠি চার্জের কারণে তৃণমূল কংগ্রেসের (TMC) কয়েকজন কর্মী সহ তিন জন মহিলা আক্রান্ত হয়েছেন। আজ এমনটা অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।

এই ঘটনা নিয়ে কেন্দ্র বাহিনী (Central Force) ও পুলিশ বাহিনীকে তৃণমূল প্রার্থী প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কেন মহিলার উপর লাঠিচার্জ করা হয়? কার নির্দেশে মহিলার ওপর লাঠিচার্জ করা হয়? তবে জানা গিয়েছে, তৃণমূল প্রার্থীর প্রশ্নের কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তরফে লাঠিচার্জ করার কথা অস্বীকার করা হয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d