HomeScrollআউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা
Bardhaman

আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

মহিলাদের স্নানের ঘরেও ঢুকে গিয়ে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

পূর্ব বর্ধমান: আউশগ্রাম বিধানসভার (Ausgram, Bardhaman) গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। সকাল থেকেই সংখ্যালঘু ভোটাদের বুথ গুলোতে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা ভূমিকায় দেখা গেছে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে চলছে তিনটে বুথে ভোট গ্রহণ। সকাল থেকেই গ্রামের সংখ্যালঘু ভোটাদের বুথ গুলোতে কেন্দ্রীয় বাহিনীকে অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে চলছে তিনটে বুথে ভোট গ্রহণ।

প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার উঠল অতি সক্রিয়তার অভিযোগ। উঠল নির্বিচারে লাঠিচার্জ থেকে মহিলাদের শৌচালয়ে ঢুকে যাওয়ার মারাত্বক অভিযোগ।গ্রামের সাধারণ মানুষদের পাশাপাশি বুথের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও অভিযোগ তোলে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের বিরুদ্ধে। এদিকে ৯ নং বুথে নির্বাচন কর্মীদের জল দেওয়ার বরাত পাওয়া ইনতাজ আলি ওরফে ভোলাকে ভাষা সমস্যার জন্য বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী। পরে তাকে রাস্তায় ফেলে পালায়। আউশগ্রাম কেন্দ্রের অমরপুরে বুথ নম্বর ৯, ১০, ১১ ভোটকেন্দ্রে সিএপিএফ নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে এবং বৈধ ভোটারদের যেতে দিচ্ছে না, এমন অভিযোগ তুলেছে তৃণমূল। গ্রামবাসীদের অভিযোগ, বাড়ির মহিলাদের স্নানের ঘরেও ঢুকে গিয়ে মারধর করেছে বাহিনী। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা আহতদের চিকিৎসা করাতেও যেতে দিচ্ছে না। গোটা গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। তার মাঝেই চলছে ভোট গ্রহণ।অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত হয় এক শিশু। বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।

আরও পড়ুন:ভোট দিয়ে এ কী বললেন মিঠুন চক্রবর্তী?

[youtube-feed feed=1]
Read More

Latest News