Friday, June 19, 2026
HomeScrollপরিবর্তন না প্রত্যাবর্তন? ভোটের আবহে বাজারে কোন আবিরের চাহিদা বেশি?

পরিবর্তন না প্রত্যাবর্তন? ভোটের আবহে বাজারে কোন আবিরের চাহিদা বেশি?

ফল ঘোষণার আগেই উদযাপনের প্রস্তুতি! কোথাও সবুজ, কোথাও গেরুয়া, কোন আবির বিকোচ্ছে সবচেয়ে বেশি?

ওয়েবডেস্ক- রাত পোহালেই ভোটের রেজাল্ট (Vote Result) । আগামীকাল ২৯৩ আসনে ভোট গণনা (Vote Counting) । কড়া নিরাপত্তায় (Strict Security) স্ট্রংরুম (Strong Room) । ভোটের রেজাল্টের দিকে নজর গোটা রাজ্যের। আর অন্যদিকে হার্ট বিট বাড়ছে যুযুধান দলগুলির। কী হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন। ঘড়ির কাঁটা ধরে সময় যত এগোচ্ছে, ততই ধুকপুকুনি তীব্র হচ্ছে।

এই সময়টা পার করাই যেন কঠিন হয়ে যাচ্ছে। জনতার রায়ে কে পাশ, কে ফেল, সেটাই এখন বড় প্রশ্ন।

তবে রাজ্যে এখনই যেন উৎসবের ছোঁয়া। ঠিক যেমন প্রাক পুজোর আগে আকাশে থাকে পুজো পুজো গন্ধ। আর এই বাজারে চারদিকে ভোট পুজোর গন্ধ। বাজারে ছড়িয়ে পড়েছে সবুজ, গেরুয়া আবির। কারণ রেজাল্ট বের হতে না হতেই দলীয় কর্মী থেকে অনুগামীরা অকাল হোলিতে মেতে উঠবেন। রাজ্যের বাজারে বাজারে এখন যেন অকাল হোলির আমেজ! ভোটের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, কিন্তু রঙের বাজারে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লড়াই। কোথাও সবুজ, কোথাও আবার গেরুয়া,  কোন আবির বিকোচ্ছে সবচেয়ে বেশি?

আরও পড়ুন-  পুনর্নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ে ফেলবেন, ‘জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি’, ফলতা নিয়ে কমিশনকে কটাক্ষ কুণালের

উত্তরবঙ্গের শিলিগুড়ির বাজার বলছে,  এবার নাকি গেরুয়া রঙের চাহিদাই আকাশছোঁয়া! প্রথম দফার ভোট মিটেছে উত্তরবঙ্গে। ৪ মে ফল ঘোষণার আগে এখন থেকেই জয় উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক শিবিরগুলি। আর সেই কারণেই হঠাৎ করেই বেড়ে গিয়েছে আবিরের চাহিদা। শিলিগুড়ির এক আবির উৎপাদক সংস্থার দাবি, সবুজ আবির বিক্রি হলেও সবচেয়ে বেশি চাহিদা এখন গেরুয়া রঙের। এতটাই চাহিদা যে উৎপাদন করেও সামাল দেওয়া যাচ্ছে না অর্ডার!

শুধু ছোট প্যাকেট নয়,  ৫০০ টাকার বস্তা বস্তা আবির কিনে মজুত করছেন ক্রেতারা। দোকানদারদের কথায়, ফল ঘোষণার দিন ‘অকাল হোলি’র প্রস্তুতি এখন তুঙ্গে।

কোচবিহার থেকে মালদহ,  এমনকি পাহাড়েও পৌঁছে যাচ্ছে আবিরের বস্তা। তৃণমূল হোক বা বিজেপি, দুই শিবিরই প্রস্তুত ফল প্রকাশের দিনের জন্য। তবে বাজারের রঙের হিসেব বলছে, উত্তরবঙ্গে এবার গেরুয়া আবিরই যেন এগিয়ে।

 

মালদা জেলার নেতাজি কমার্শিয়াল মার্কেটে দেখা যাচ্ছে, সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা এখন অনেক বেশি। আবির ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ২৫ থেকে ৩০ প্যাকেট পর্যন্ত গেরুয়া আবির বিক্রি হচ্ছে। অন্যদিকে সবুজ আবিরের চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম।

ব্যবসায়ীরা জানাচ্ছেন,  হোলির সময়েও এত গেরুয়া আবির বিক্রি হয় না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কলকাতার বাজার থেকেও পর্যাপ্ত গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না। চাহিদা বাড়ায় দামও বেড়েছে। আগে যেখানে ১০ কেজির প্যাকেটের দাম ছিল প্রায় দেড়শো টাকা, এখন সেখানে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। এই আবির বিক্রি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তৃণমূল কংগ্রেসের দাবি, দলের কর্মীরা আগেই বাজার থেকে সবুজ আবির কিনে মজুত করে রেখেছেন। তাই বাজারে এখন সবুজ আবির কম দেখা যাচ্ছে।

মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “চার মে ফের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন। সেদিন আকাশ-বাতাস সবুজ আবিরে ঢেকে যাবে।”

 

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, রাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলীর কথায়, “চার মে-র পর আকাশে শুধু গেরুয়া আবিরই উড়বে। তৃণমূলের অনেক নেতাই তখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য ফোন করবেন।”

 

ফল এখনও বাক্সবন্দি। কিন্তু ভোট গণনার আগেই মালদার বাজারে আবিরের রঙ যেন রাজনৈতিক বার্তা দিতে শুরু করেছে। এখন দেখার, ৪ঠা মে সত্যিই কোন রঙে রাঙে বাংলা!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto