হুগলি: ভোটগণনার (Vote Counting) দিনেই এক ভিন্ন রাজনৈতিক ছবি সামনে এল চুঁচুড়ায়। বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। শুধু কথাবার্তাই নয়, তাঁদের সঙ্গে হাসিমুখে সেলফিতেও পোজ দিতে দেখা গেল সাংসদকে।
জানা যায়, পদ্ম প্রার্থীদের বিভিন্ন জায়গায় এগিয়ে থাকার খবর সামনে আসতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই আবহের মধ্যেই চুঁচুড়ার পিপুল পাতির মোড়ে পৌঁছন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ছবি তোলেন।
আরও পড়ুন: কেতুগ্রামে হারের ধাক্কায় হতবাক তৃণমূল প্রার্থী, তুললেন মেরুকরণ ও ‘রিগিং’-এর প্রশ্ন
এই প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে সকলের সঙ্গেই কথা বলতে পারেন। রাজনৈতিক ভেদাভেদ থাকলেও সবাই মানুষ, এই ভাবনা থেকেই তিনি কারও সঙ্গে ছবি তুলতে আপত্তি করেন না। ‘জয় শ্রী রাম’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, “রাম আমাদের ভগবান, তাঁকে আমরা পুজো করি।” একইসঙ্গে তৃণমূলের নিজস্ব স্লোগান ‘জয় বাংলা’-র কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, “আমাদের দেশে অসংখ্য দেবদেবী আছেন, সকলকেই সম্মান করা উচিত।”
দেখুন আরও খবর:







