Thursday, May 14, 2026
HomeScroll'পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যেন না ভাঙে,' বিজেপি নেতাদের দায়িত্ব মনে করিয়ে দিলেন অমিত...
Amit Shah

‘পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যেন না ভাঙে,’ বিজেপি নেতাদের দায়িত্ব মনে করিয়ে দিলেন অমিত শাহ

জনতা আপনাদের উপর যে আশা রেখেছে, তা পূরণ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে: অমিত শাহ

কলকাতা: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে বাংলায় প্রথম বিজেপি (BJP) সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করেন অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে তিনি এদিন বিজেপি নেতাদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেন। শাহ বলেন, “আমি আমাদের নেতাদের বলতে চাই, জনতা আপনাদের উপর যে আশা রেখেছে, তা পূরণ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। বিশ্বাস যেন ভঙ্গ না হয়। বাংলার মানুষকে আমাদের সেরাটুকু উজাড় করে দিতে হবে।”

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের রাজনৈতিক গুরুত্বও তুলে ধরেন শাহ। তিনি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এখন বিজেপির সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তাঁর আদর্শের অনুসারী সরকার গঠন করতে পেরেছি। পশ্চিমবঙ্গে বিজেপির পতাকা ওড়ানোই বাকি ছিল।” রাজ্যে বিজেপির উত্থানের ইতিহাসও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, “২০১৪ সালে উপনির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে বিজেপির খাতা খুলেছিলেন শমীক ভট্টাচার্য। ২০১৬ সালে আমরা তিনটি আসন পাই। ২০২১ সালে তা বেড়ে হয় ৭৭। আর ২০২৬ সালে ২০৭টি আসন নিয়ে আমরা ক্ষমতায় এলাম।” এই জয়ের পিছনে বিজেপি কর্মীদের আত্মবলিদানের কথাও উল্লেখ করেন শাহ।

আরও পড়ুন: “২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি,” কলকাতায় এসে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শাহ জানান, বিজেপির জয়ী প্রার্থীদের গড় ব্যবধান প্রায় ২৮ হাজার ভোট। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের ন’টি জেলায় তৃণমূল খাতা খুলতেই পারেনি। “এমন জনাদেশ আগে দেখিনি। সরকার যদি কাজ করে, তবে জনতার সমর্থন পায়। কিন্তু এখানে তো বিরোধীদের কথাই বলতে দেওয়া হত না। তবুও এত সমর্থন পেয়েছি,” বলেন তিনি। ভোটের সময় নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকারও প্রশংসা করেন শাহ।

ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, অনুপ্রবেশমুক্ত ও সুরক্ষিত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই বিজেপির লক্ষ্য। “সোনার বাংলার স্বপ্নকে বাস্তবের মাটিতে নামিয়ে আনব। বাংলা আজ যা ভাবে, ভারত তা কাল ভাবে,” বলেন শাহ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গকে দেশের ভরকেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto