Thursday, May 14, 2026
HomeBig news“২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি,” কলকাতায় এসে তৃণমূলকে নিশানা...
Amit Shah

“২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি,” কলকাতায় এসে তৃণমূলকে নিশানা অমিত শাহের

রাজ্য পুলিশকে অভিনন্দন জানিয়ে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন বড় খবর

কলকাতা: জল্পনা ছিলই, শুক্রবার বিকেলে স্পষ্ট হয়ে গেল সবটা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), যে সিদ্ধান্তে সিলমোহর দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজে। এদিন বৈঠকের পর পরিষদীয় দলনেতা হিসেবে ভবানীপুরের বিধায়কের নাম ঘোষণা করা হয়। সেই মঞ্চে বিজেপির বিপুল জয়ের জয়গানের পাশাপাশি রাজ্যের প্রাক্তন তৃণমূল (TMC) সরকারকে একযোগে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন ভাষণের শুরুতেই অমিত শাহ বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার গঠন হয়েছে। বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ। বিনয়ের সঙ্গে পরিশ্রমই বিজেপির এই ব্যাপক জয়ের কারণ।” পরক্ষণেই প্রাক্তন তৃণমূল সরকারকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি। এই দলটাই বিরোধী দলনেতাকে কথা বলতে দিত না। আর এখন আমাদের বিধায়কদের জয়ের মার্জিন প্রায় ২৮ হাজার।”

আরও পড়ুন: “আরজি কর থেকে সন্দেশখালি, সব ফাইল খুলব”, ভাবী মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা শুভেন্দুর

রাজ্যের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট করার জন্য এদিন রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে ধন্যবাদ জানিয়ে অমিত শাহ বলেন, “বারবার নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও তার সহযোগীরা। বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা এক কথায় অভূতপূর্ব। কোনও বুথ ক্যাপচার হয়নি। শান্তিতেই ২ দফায় ভোট হয়েছে বাংলায়। বাংলার পুলিশকে অভিনন্দন। আপনারা যে কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto