HomeScrollমমতাজি, ভবানীপুরের আপনার ঘরে ঢুকে শুভেন্দুদা হারিয়েছে’, ভোটারদের ধন্যবাদ শাহের
Amit Shah

মমতাজি, ভবানীপুরের আপনার ঘরে ঢুকে শুভেন্দুদা হারিয়েছে’, ভোটারদের ধন্যবাদ শাহের

পাঁচ দশক বাংলার কাছে দুঃস্বপ্ন, মানুষের বিশ্বাস পূরণ করতে বিজেপি বদ্ধপরিকর: শাহ

কলকাতা: বাংলার নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলা পেল নবম মুখ্যমন্ত্রী। একক সংখ্যাগরিষ্টতা পেয়ে ক্ষমতায় এসেছে বাংলায় বিপুল জয়ের জন্য বাংলার জনগণের সঙ্গেই নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিশের সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।’চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির’, এদিন বক্তব্যের শুরুতে শাহ বলেন, রবীন্দ্রনাথের ঠাকুরের বাণী আজ সত্যি হয়েছে।শাহ বলেন, “পাঁচ দশকের লম্বা সময় বাংলার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমাদের দায়িত্ব মোদিজি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আমরা পালন করব।”অমিত শাহ বলেন, “শুভেন্দু ২০২১ নির্বাচনে দিদি-কে নন্দীগ্রাম থেকে হারিয়েছিল। আর এবার দিদি-র ঘরে এসে ভবানীপুর থেকে তাঁকে হারাল শুভেন্দু অধিকারী। এরজন্য আমি ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাই।

নন্দীগ্রাম থেকে ভবানীপুর। দু’বার দুটি বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি এখন ‘জায়ান্ট কিলার’। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘ভবানীপুরবাসীকে আমার বিশেষ ধন্যবাদ এখান থেকে শুভেন্দুদাকে বিজয়ী করার জন্য। মমতাজি, আপনি তো বলতেন যে ভবানীপুরের ঘরের মেয়ে আপনি। মনে রাখুন, আপনার ঘরে ঢুকেই শুভেন্দুদা আপনাকে হারিয়েছেন।তৃণমূলকে কটাক্ষ করে শাহ বলেন, নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও তার সহযোগীরা। বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা এক কথায় অভূতপূর্ব। কোনও বুথ ক্যাপচার হয়নি। শান্তিতেই ২ দফায় ভোট হয়েছে বাংলায়। শাহ বললেন, ‘‘শুভেন্দুদা অত্যন্ত কঠিন লড়াই করেছেন। নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে তাঁকে হারিয়েছেন। আমি শুভেন্দুদাকে অনেকদিন ধরে চিনি। তৃণমূলে থাকার সময় থেকে তাঁকে জানি। আমরা মনে করি, বাংলায় সুশাসন এবং জনতার সুরক্ষা দিতে তিনিই যোগ্যতম ব্যক্তি।

আরও পড়ুন: বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, বাঁকুড়া-সহ ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ প্রাণ ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। শাহ বলেন, “আমাদের সকলের দায়িত্ব অনেক বাড়ছে। আজ বাংলার বিজয় অনেক দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর – আজ সবজায়গায় BJP-সরকার গড়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হল।”অমিত শাহ বলেন, “বামেদের আমল থেকে শুরু করে তারপর তৃণমূল আমল- বাংলায় মতপ্রকাশ কার্যত অসম্ভব ছিল। এর মধ্যেই বাংলার মানুষ আমাদের উপর ভরসা করে আমাদের যে ব্যাপক মার্জিনে জয়লাভ করিয়েছে, তার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। বাংলার মানুষ যে যে আশা করে আমাদের ভোট দিয়েছে, আমরা তা পূরণ করার চেষ্টা করব।পাঁচ দশকের লম্বা সময় বাংলার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমাদের দায়িত্ব মোদিজি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আমরা পালন করব।

[youtube-feed feed=1]
Read More

Latest News