Thursday, June 18, 2026
HomeScroll“আরজি কর থেকে সন্দেশখালি, সব ফাইল খুলব”, ভাবী মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা...
Suvendu Adhikari

“আরজি কর থেকে সন্দেশখালি, সব ফাইল খুলব”, ভাবী মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা শুভেন্দুর

শহিদ বিজেপি কর্মীদের স্মরণ করে আবেগঘন বক্তব্য ভাবী মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যে সরকার গঠনের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিলেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আরজি কর (RG Kar Case) থেকে সন্দেশখালি (Sandeshkhali), সব ফাইল খুলব। সব দুর্নীতির তদন্ত হবে।”

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের সাম্প্রতিক একাধিক বিতর্কিত ঘটনা ও অভিযোগের তদন্ত নিয়ে নতুন সরকারের অবস্থান কী হতে চলেছে, সেই ইঙ্গিতই তাঁর বক্তব্যে উঠে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: সরছে মমতার ছবি, বিধানসভার চার গুরুত্বপূর্ণ ঘরে আপাতত ‘তালা’

এদিন বক্তব্যের শুরুতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান শুভেন্দু। তিনি বলেন, “সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য, মঙ্গল সিং সকলকে ধন্যবাদ। মোদিজি জিন্দাবাদ।”

এরপরই আবেগঘন সুরে বিজেপির নিহত কর্মীদের স্মরণ করেন তিনি। শুভেন্দু বলেন, “আমি স্মরণ করতে চাই ৩২১ জন বিজেপি কর্মীকে, যাঁরা প্রাণ দিয়েছেন। যাঁরা ক্ষতবিক্ষত হয়েছেন, তাঁদের সব স্বপ্ন পূরণ হবে।”

রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে ‘পরিবর্তন’ এবং ‘ন্যায়বিচার’-এর প্রসঙ্গ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একাধিক পুরনো অভিযোগ ও মামলার তদন্তে গতি আসতে পারে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO