Thursday, July 16, 2026
HomeScrollঅন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার কারা নাও পেতে পারেন,॥ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেনই, কারা নাও পেতে পারেন, ফলতার সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি ঘোষণা করেন, জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও এক দিন বাড়ল । রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। এই শিবির থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা মিলছে।এদিনের শিবির থেকে পূর্বতন সরকার তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-সহ অন্যান্য সরকারি স্কিম নিয়েও একাধিক ঘোষণা করেন শুভেন্দু৷

সরকারের প্রতিশ্রুতি মতো চলতি মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন অনেকে। তবে ফর্ম ফিলআপ করা সত্ত্বেও এখনও অনেক মহিলাই পাননি টাকা। মুখ্যমন্ত্রী জানান, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাঁদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তাঁরা পয়লা জুলাই থেকে জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। আপনারা শিবিরে সমবেত হয়েছেন। এই শিবির এ যেহেতু অঞ্চলে অঞ্চলে করা যায়নি তাই লম্বা লাইন দেখছেন। মানুষ এই সরকার এর উপর আস্থা রাখছেন, ভরসা রাখছেন। কোনওরকম দুর্নীতি, ব্রোকার ছাড়াই আপনারা যাতে পরিষেবা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন: বিদ্রোহের আবহে তৃণমূলে ব্যাপক রদবদল, কারা কোন দায়িত্বে

মুখ্যমন্ত্রী  জানান, যাঁরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যাঁরা সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে ছেলেমেয়েদের পড়ান, সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের ভেরিফিকেশনের পর। এছাড়া তিনি জানান, যাঁরা এমন কোথাও ছেলেমেয়েকে পড়ান, যেখানে রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া হয়, তাঁরা এই টাকা পাবেন না। এছাড়া যাঁরা সরকারি টিকা বাচ্চাদের দেওয়ান না, এমন প্রচার করেন যে, এই টিকা ব্যবহারে ক্ষতি হবে, জন্ম নিয়ন্ত্রণ হবে, তাঁরা এই টাকা পাবেন না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot