Saturday, July 18, 2026
HomeScrollপুলিশের শক্তি বাড়াতে বিরাট সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

পুলিশের শক্তি বাড়াতে বিরাট সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

কলকাতা: তৃণমূল সরকারের আমলে বারবার পুলিশের বিরুদ্ধে শাসক শিবিরের দলদাসের কাজ করার অভিযোগ উঠেছিল। আধিকারিকদের মেধাকে সেভাবে কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ। শুভেন্দু সরকারের আমলে ফিরবে পুলিশের হৃতগৌরব! বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পৌরহিত্যে নবান্নে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে রাজ্য পুলিশের মউ স্বাক্ষরিত হল।

তৃণমূল সরকারের আমলে গত ২০২৫ সালের নভেম্বরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাব দেয়। যদিও সেই সময় প্রস্তাব নিয়ে তৎকালীন রাজ্য় সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সরকারের পালাবদলের পর সেই মউ স্বাক্ষর হল। সরকারের পালাবদলের পর পুলিশকে আরও আধুনিক করে তোলাই লক্ষ্য শুভেন্দু অধিকারীর সরকারের। বুধবার তাঁর পৌরহিত্যে নবান্নে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে রাজ্য পুলিশের মউ স্বাক্ষরিত হল। মউয়ের ফলে পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন করা যাবে বলেই আশা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসম, উত্তরাখণ্ড আগেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর করেছে।

আরও পড়ুন: বিরোধী দলনেতা মামলায় আজ হাইকোর্টে কী কী হল? পুরোটা জানুন এই ভিডিও

শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশের দক্ষতা একসময় উচ্চতায় ছিল। আন্তর্জাতিক স্তরের পুলিশের সঙ্গে তুলনা করা হত। উচ্চতা ও দক্ষতাকে আগের সরকার কাজে লাগায়নি। পুলিশের কর্মদক্ষতা, আধুনিক যে জিনিসপত্র দরকার, সেগুলির ব্যবস্থা করা হয়নি। দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের হাতে আধুনিক অস্ত্র না থাকায়, প্রশিক্ষণের অভাবে পুলিশের কাজে খামতি থেকেছে। নির্ভরতা কাটিয়ে পুলিশকে এগিয়ে নিয়ে যেতে হবে।” তাঁর মতে, “পুলিশে কর্মী সংখ্যা কম থাকার ফলে যে আশা-প্রত্যাশা করেন সাধারণ মানুষ তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। সে কারণে আরও নিয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে। নিয়োগে স্বচ্ছতা আনতে ব্যবস্থা করা হবে।আইপিএস, ডব্লুপিএস, ইন্সস্পেক্টর, সাব ইনস্পেক্টররা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন। পড়ুয়ারাও অংশ নিতে পারবেন। সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, এআই, ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স, নারী পাচার রোধ – সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot