HomeScrollঅভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার, কবে দিল্লি যাচ্ছেন?
Abhishek Banerjee

অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার, কবে দিল্লি যাচ্ছেন?

এমন পরিস্থিতিতে অভিষেকের বক্তব্য শুনতে চান স্পিকার

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে পালা বদল হয়েছে রাজ্যে। তার পর থেকে তৃণমূল কংগ্রেসে (TMC) ব্যাপক ভাঙন ধরেছে। দল ছাড়ছেন একের পর এক নেতা। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা জোড়াফুলের প্রতীক ও সম্পত্তির দাবিতে অনড়। এমন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। ১৯ জুন, শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠিয়েছেন স্পিকার।

গত রবিবার তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে। ২০ জন সাংসদ দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন। একদিকে তাঁরা যখন বৈঠক সারছিলেন। তখন স্পিকারকে একটি চিঠি দেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি জানান, ‘বিদ্রোহীরা’ যদি তৃণমূলের পৃথক ব্লকের দাবি করে, তাহলে সেটিকে যেন স্বীকৃতি না দেওয়া হয়। তা করা হলে সংবিধান বিরোধী হবে বলেও জানিয়েছেন তিনি। এর পরেই ওম বিড়লা জানিয়ে দেন, দু’পক্ষের কথা না শুনে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না।

আরও খবর : পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

অবশ্য এর পরেই সাংসদ পদ খোয়ানোর আশঙ্কায় ‘বিদ্রোহীরা’ তৃণমূলের (TMC) আলাদা ব্লক না গড়ে ‘এনসিপিআই’ নামক একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানান। পাশাপাশি লোকভায় এনডিএ-কে সমর্থনের কথাও জানান তাঁরা। অবশ্য ‘বিদ্রোহী’ সাংসদদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ২০ জুলাই অধিবেশনের আগে। এমন পরিস্থিতিতে অভিষেকের বক্তব্য শুনতে চান স্পিকার।

অবশ্য এই প্রথম নয়, গত সোমবার ইডি যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করছেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে স্পিকার মেইল পাঠিয়েছিলেন। কিন্তু, এত কম সময়ের মধ্যে অভিষেক দিল্লি যেতে পারবেন না বলে স্পিকারকে গিয়ে জানিয়েছিলেন কীর্তি আজাদ। সাক্ষাতের জন্য অন্যদিন চাওয়া হয়। সেই আর্জি মানলেন স্পিকার। ১৯ জুন, অভিষেককে ডেকে পাঠিয়েছেন তিনি। সেদিন স্পিকারের সঙ্গে কী কথা বলেন অভিষেক (Abhishek Banerjee), সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News