Thursday, June 18, 2026
HomeScrollশনি ধৈয়ার ছায়া! কোন রাশির জীবনে আসছে বড় টানাপোড়েন?
Horoscope Today

শনি ধৈয়ার ছায়া! কোন রাশির জীবনে আসছে বড় টানাপোড়েন?

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: শনি ধৈয়া (Shani Dhaiya) নিয়ে ফের জোর চর্চা জ্যোতিষ মহলে। জ্যোতিষ (Astrology) গণনা অনুযায়ী, শনি গ্রহের অবস্থান পরিবর্তনের জেরে একাধিক রাশির (Rashifol) জীবনে আসতে পারে বড় পরিবর্তন ও চ্যালেঞ্জ। জ্যোতিষীদের একাংশের মতে, শনি ধৈয়ার সময় নির্দিষ্ট কিছু রাশির উপর মানসিক চাপ, আর্থিক ওঠানামা এবং কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ফলে এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলেই মত বিশেষজ্ঞদের।

শনি ধৈয়ার প্রভাবকে শুধুমাত্র নেতিবাচক হিসেবে দেখছেন না জ্যোতিষবিদরা। তাঁদের মতে, এই সময় অনেকের জীবনে শৃঙ্খলা, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি সাফল্যের পথও খুলে যেতে পারে। তবে সেই সাফল্যের আগে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে বলে সতবর্ক করা হচ্ছে (Horoscope Today)।

আরও পড়ুন: মেষের কাজের চাপ, বৃষের সুখবর, মিথুনের সম্মান, কর্কটের অর্থলাভের ইঙ্গিত! ১ লা জুন কেমন যাবে আপনার দিন?

কর্কট রাশি: বৃহস্পতির গোচরের সবচেয়ে বেশি সুফল পেতে পারেন কর্কট রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিনের আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের প্রশংসা মিলতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক। নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও শান্তি ফিরবে। পুরনো অশান্তি ও ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।

ধনু রাশি: ধনু রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি। তাই এই গোচর ধনু রাশির জন্য বিশেষ শুভ ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে। সমাজে প্রভাব ও নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। নিয়মিত উপাসনা ও সৎকর্মে মানসিক শান্তি মিলবে। বৃহস্পতির আশীর্বাদে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

মীন রাশি: মীন রাশিও বৃহস্পতির অন্যতম প্রিয় রাশি। ফলে এই সময়টি মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও অত্যন্ত ইতিবাচক হতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। সন্তানদের উন্নতি ও সাফল্যে আনন্দিত হবেন অভিভাবকেরা। সৃজনশীল কাজ, শিল্প-সংস্কৃতি বা লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ স্বীকৃতি পেতে পারেন। প্রেম ও পারিবারিক সম্পর্কেও স্থিতিশীলতা বজায় থাকবে।

ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO