Friday, July 17, 2026
HomeScrollচাঁদি ফাটা রোদে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ! কলকাতায় বৃষ্টি কবে?
Weather Update

চাঁদি ফাটা রোদে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ! কলকাতায় বৃষ্টি কবে?

উত্তরবঙ্গে প্রাক-বর্ষায় বৃষ্টির দাপট...

কলকাতা: কয়েকদিনের স্বস্তি কাটিয়ে ফের গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ (Weather Update)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ (Kolkata Weather)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই (Rain Forecast)। ফলে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং দুই ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

অন্যদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ উল্টো ছবি। মঙ্গলবার সন্ধ্যা বা রাত থেকেই প্রাক-বর্ষার বৃষ্টির দাপট বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot