Wednesday, August 19, 2026
HomeScrollবাম-কংগ্রেসের হাত ধরলেন বিজয়! তামিলনাড়ুতে মিটল সরকার গঠনের জটিলতা? দেখুন বড় খবর
Tamil Nadu

বাম-কংগ্রেসের হাত ধরলেন বিজয়! তামিলনাড়ুতে মিটল সরকার গঠনের জটিলতা? দেখুন বড় খবর

কোন কোন দলের সমর্থন নিয়ে তামিলভূমে সরকার গড়বেন থলপতি বিজয়?

ওয়েব ডেস্ক: অবশেষে তামিলনাড়ুতে (Tamil Nadu) সরকার গঠনের জন্য ‘ম্যাজিক ফিগার’ পেয়ে গেলেন অভিনেতা-রাজনীতিক ‘থলপতি’ বিজয় (Thalapathy Vijay)। তাঁর দল টিভিকে (TVK) সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস (Congress), ভিসিকের (VCK) পাশাপাশি বাম (Left Front) শিবিরের দুই প্রধান দল সিপিএম এবং সিপিআই বিজয়ের সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরকার গঠনের পথে আর কোনও বাধা থাকছে না বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি পেশ করবেন বলে খবর। রাজনৈতিক মহলে জোর জল্পনা, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে।

আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের রেহাই নেই… ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

এদিকে, রাজভবন থেকে বেরিয়ে টিভিকে, কংগ্রেস, ভিসিকে এবং বাম নেতৃত্বের যৌথ সাংবাদিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক থেকেই নতুন জোট সরকারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজনীতিতে আত্মপ্রকাশের পর থেকেই বিজয়কে ঘিরে তামিলনাড়ুতে ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত মিলেছিল। নির্বাচনী ফল প্রকাশের পর জোট সমীকরণ কোন দিকে গড়ায়, তা নিয়েই জোর চর্চা চলছিল। শেষ পর্যন্ত কংগ্রেস ও বাম দলগুলির সমর্থনে বিজয়ের সরকার গঠনের রাস্তা কার্যত পরিষ্কার হয়ে গেল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor