Wednesday, July 1, 2026
HomeScrollসন্ত্রাসবাদীদের রেহাই নেই... ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর
Operation Sindoor

সন্ত্রাসবাদীদের রেহাই নেই… ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

‘‌ভারতের উপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে’ বার্তা মোদির

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার বদলা নিতে আজ থেকে এক বছর আগে ৭ মে আজকের দিনেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল সন্ত্রাসবাদীদের একের পর এক ডেরা। বৃহস্পতিবার সেই ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ করে সেনাবাহিনীর বার্তা, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই। জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।’‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তাঁর এক্স অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার পরিবর্তন করেছেন। ছবিটির পটভূমি এখন কালো এবং তার উপরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) লেখা ও জাতীয় পতাকা রয়েছে।

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ উপরে ফেলতে ভারতের শুরু করা সামরিক অভিযান ‘অপারেশন সিন্ধুর’ বৃহস্পতিবার, ৭ মে এক বছর পূর্ণ করেছে। শুধু প্রধানমন্ত্রী মোদিই নন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও এই দিনে তাঁদের ডিসপ্লে পিকচার পরিবর্তন করেছেন।এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘নিরাপরাধ, নিরস্ত্র ভারতীয়দের উপর পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, আমাদের বাহিনী সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তাদের সাহস, বাহাদুরিকে কুর্নিশ জানাই।’ মোদি কড়া বার্তা দিয়ে লেখেন, সন্ত্রাবাদকে দমন করতে যে দৃঢ় সঙ্কল্প নেওয়া হয়েছে, সেই সঙ্কল্পে অটল থাকবে গোটা দেশ। দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:‘ভারত ক্ষমা করবে না’ অপারেশন সিঁদুরের এক বছর পূর্তিতে কঠোর বার্তা সেনা বাহিনীর

 মোদি আরও লিখেছেন, ‘‌ভারতের উপর আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে সেই বার্তা দেওয়া হয়েছে।গোটা দেশ আমাদের বাহিনীর সাহসিকতায় গর্বিত।’ বিমান বাহিনী একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছে, যেখানে দেখানো হয়েছে গত বছর সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে ভারত কীভাবে পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে অচল করে দিয়েছিল। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO