Wednesday, July 22, 2026
HomeScrollসরছেন সূর্য, ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়স! আচমকা বিরাট সিদ্ধান্ত BCCI–এর?
India T20 Captain

সরছেন সূর্য, ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়স! আচমকা বিরাট সিদ্ধান্ত BCCI–এর?

কেন সূর্যকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করতে চাইছে বিসিসিআই? দেখুন বড় খবর

[h_news]

ওয়েব ডেস্ক: ভারতকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করার পরও নেতৃত্ব ধরে রাখতে পারছেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় টি-২০ দলের অধিনায়ক (India T20 Captain) পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে বলেই জোর জল্পনা শুরু হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, সূর্যর পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে ভারতীয় টি-২০ দলের দায়িত্ব পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

প্রতিবেদন অনুযায়ী, চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন পরবর্তী টি-২০ দল নির্বাচন করতে বসবেন, তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতের আগামী টি-২০ সূচিতে প্রথমে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বড় সিরিজ। নির্বাচকদের একাংশের মতে, ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই সূর্যকুমার। সেই কারণেই আর অপেক্ষা করতে চাইছেন না তাঁরা। ফলে শুধু ভারতীয় দলে ফেরা নয়, নেতৃত্বেও প্রত্যাবর্তনের রাস্তা খুলে যাচ্ছে শ্রেয়সের সামনে।

আরও পড়ুন: ‘ডু অর ডাই’ ম্যাচে DC-র মুখোমুখি KKR! প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কী পরিকল্পনা নাইটদের

শ্রেয়সের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে তাঁর নেতৃত্বের সাফল্য। ২০২৪ সালে তাঁর অধিনায়কত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। পরের মরশুমে তিনি পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ফাইনালে তুলেছিলেন। চলতি মরশুমেও পঞ্জাব প্লে-অফের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছে।

অন্যদিকে, টি-২০ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেললেও বড় ম্যাচগুলিতে ধারাবাহিকতা দেখাতে পারেননি সূর্যকুমার। পুরো টুর্নামেন্টে ৯ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ২৪২ রান। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কয়েকটি ভাল ইনিংস ছাড়া তাঁর ব্যাটে বড় রান আসেনি। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই রান করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তিনি। এখনও পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৩২ রান। অন্যদিকে, শ্রেয়স ভারতের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। এখনও পর্যন্ত ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ১১০৪ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৪।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99