ওয়েব ডেস্ক : ২১ জুন নতুন করে নেওয়া হবে নিট পরীক্ষা (NEET Exam)। তাঁর জন্য পড়াশোনা করছিলেন ২৩ বছরের রিয়া কুমারী থাপা। তবে উত্তরাখণ্ডের দেরহাদূনে (Dehradun) উদ্ধার হল তাঁর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানে নাকি লেখা রয়েছে, “আমি তোমাদের খুব ভালবাসি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
জানা গিয়েছে, দেরহাদূনে (Dehradun) পরিবারের সঙ্গে থাকতেন রিয়া। তবে মঙ্গলবার নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে পুলিশ (Police) গিয়ে দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানতে পেরেছে, চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রিয়ার। সেই জন্য দীর্ঘদিন ধরে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
আরও খবর : মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক পরিণতি হল মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর! তদন্তে পুলিশ
এদিকে তরুণীর মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, আগেও পরীক্ষা দিয়েছিলেন রিয়া। কিন্তু সফল না হওয়ায় চাপে ছিল সে। তা থেকেই আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এদিকে সুইসাইডের নোটের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষায় রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে জানা গিয়েছে, রিয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন রিয়া। আগামী ২১ জুন নিটের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
দেখুন অন্য খবর :







