Thursday, July 16, 2026
HomeScroll‘ককটেল ২’ প্রচারে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, রশ্মিকাকে আগলে ভাইরাল কৃতী শ্যানন
Cocktail 2

‘ককটেল ২’ প্রচারে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, রশ্মিকাকে আগলে ভাইরাল কৃতী শ্যানন

জোরকদমে চলছে ‘ককটেল ২’-এর প্রচার

ওয়েব ডেস্ক: মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। তাই জোরকদমে চলছে ‘ককটেল ২’-এর (Cocktail 2) প্রচার। কিন্তু এক প্রচার অনুষ্ঠানে ভক্তদের ভিড় এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। আর সেই মুহূর্তেই রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) পাশে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেল সহ-অভিনেত্রী কৃতী শ্যাননকে (Kirti Shannon)। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল (Viral)।

২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘ককটেল ২’। নতুন ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপুর, কৃতী শ্যানন এবং রশ্মিকা মন্দানা। বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গল্প নিয়ে তৈরি এই ছবি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। আগামী ১৯ জুন মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন: পর্দায় আরডি বর্মন, ফারহান এবার ‘পঞ্চমদা’!

ছবির প্রচারে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহিদ, কৃতী ও রশ্মিকা। সেখানেই প্রিয় তারকাদের এক ঝলক দেখতে ভিড় জমায় অসংখ্য অনুরাগী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে নিরাপত্তারক্ষীদের ঘিরে গাড়ির দিকে এগোচ্ছিলেন কৃতী ও রশ্মিকা। সেই সময় বহু ভক্ত তাঁদের ঘিরে ধরে ছবি তোলা ও সেলফি নেওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে কৃতী শ্যাননকে দু’হাত দিয়ে রশ্মিকাকে আগলে রাখতে দেখা যায়। ভিড়ের চাপে যাতে সহ-অভিনেত্রী অসুবিধায় না পড়েন, সেদিকে নজর রাখতেই ব্যস্ত ছিলেন তিনি। নিরাপত্তাকর্মীদের সাহায্যে শেষ পর্যন্ত দু’জনকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়া হয়।

ভিডিওটি সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। একদিকে অনুরাগীদের অতিরিক্ত উচ্ছ্বাস ও জনসমাগমে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে কৃতীর যত্নশীল আচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, সহ-অভিনেত্রী হিসেবে নয়, বন্ধুর মতোই রশ্মিকার পাশে দাঁড়িয়েছেন কৃতী।

তারকাদের ঘিরে উন্মাদনা নতুন নয়। তবে জনপ্রিয়তার কারণে ভিড়ের মধ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বারবার সামনে এসেছে। ‘ককটেল ২’-এর প্রচারের এই ঘটনাও সেই আলোচনাকে ফের উস্কে দিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot