Saturday, July 4, 2026
HomeScrollএফআইআরের খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee

এফআইআরের খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা

ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে, তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগর থানায়। সেই কারণে আদলতের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।

রাজীব সরকার নামে এক ব্যক্তি ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আবেদনকারী অভিযোগ করেছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) হুমকি দিয়েছিলেন। এর পাশাপাশি ভোটের প্রচারে উস্কানি দেওয়ারও অভিযোগ করা হয়েছিল।

আরও খবর : তৃণমূল সরকারের দুর্নীতির ফাইল খুলছেন! অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, আবেনকারী বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে, বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ছ’টি এফআইআর (FIR) দায়ের হয়েছিল। তার পরেই এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

অভিষেকের আইনি দলের দাবি, বিধানসভা নির্বাচনে হারের পরে তৃণমূলের (TMC) সেনাপতিকে হেনস্থা করতেই এই এফআইআর করা হয়েছে। এই মামলার কোনও আইনি ভিত্তি নেই। তাই আইনি রক্ষাকবচ চেয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি ও আইনি অলিন্দে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার, হাই কোর্ট এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও স্বস্তি দেয় কি না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet