Thursday, June 18, 2026
HomeScrollতৃণমূল সরকারের দুর্নীতির ফাইল খুলছেন! অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন...
Suvendu Adhikari

তৃণমূল সরকারের দুর্নীতির ফাইল খুলছেন! অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

দময়ন্তীকে ফেরালেন শুভেন্দু, তদন্ত হবে সন্দেশখালি থেকে কসবা

কলকাতা: এবার তদন্ত হবে সন্দেশখালি থেকে কসবা। ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি মতো এবার তৃণমূল (TMC) সরকারের জমানার ‘দুর্নীতি’ এবং ‘নারী নির্যাতন’-এর ফাইল খুলতে নামল নতুন বিজেপি সরকার (BJP)। পার্ক স্ট্রিটে কাণ্ডের পর মমতার সরকারের জামানায় দুঁদে আধিকারিক হওয়া সত্ত্বেও আর সেভাবে কোনও বড়সড় মামলার তদন্তভার পাননি দময়ন্তী সেন (Damayanti Sen)। সেই দময়ন্তী সেনকেই ফেরালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের নারী নির্যাতনের তদন্তে মুখ্যমন্ত্রীর গঠিত নয়া কমিটিতে দুঁদে আধিকারিক।

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি থেকে কসবা কিংবা বগটুইতে একাধিক মহিলা ও শিশুর হেনস্তা হয়েছে। সেই ঘটনাগুলির তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন। বর্তমানে রাজ্য পুলিশের এডিজি আইজিপি পদমর্যাদায় কর্মরত। এবার সেই দময়ন্তীই খুলবে রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতন সংক্রান্ত মামলার জট। আগামী পয়লা জুন থেকে এই কমিটি কাজ শুরু করবে। তার আগে নানা তথ্য সংগ্রহ কাজ করবেন আধিকারিক।

আরও পড়ুন: পুলিশের গায়ে হাত তুললে কী হবে? পার্ক সার্কাসে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং কাটমানি নেওয়ার অভিযোগের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে৷ এই কমিটির অন্যতম সদস্য হবেন অভিজ্ঞ আইপিএস অফিসার কে জয়রামন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরসভার চেয়ারম্যনা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের মতো জনপ্রতিনিধিরা এই কমিটির তদন্তের আওতায় থাকবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকারি তহবিলের ক্ষতি করে যে দুর্নীতি হয়েছে সেই অর্থ উদ্ধারেরও চেষ্টা হবে৷ আগামী ১ জুন থেকেই এই দুই কমিটি পুরোদমে কাজ শুরু করে দেবে।এই কিমিটির কাছে রাজ্যে সব বাসিন্দারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। শুভেন্দু অধিকারী জানান, এই তদন্ত প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, “কমিটি গঠনের পর আগামী ৩০ দিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। আগের জমানার সমস্ত পুরনো এফআইআর (FIR) সংগ্রহ করা হবে এবং নতুন ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র আওতায় এই সমস্ত তদন্ত প্রক্রিয়া চালানো হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO