Thursday, June 18, 2026
HomeScrollজাতীয় শিক্ষানীতিতে যুক্ত হল পশ্চিমবঙ্গ
Suvendu Adhikari

জাতীয় শিক্ষানীতিতে যুক্ত হল পশ্চিমবঙ্গ

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। এবার জাতীয় শিক্ষানীতিতে (NEP 2020 implemented in West Bengal) যুক্ত হল পশ্চিমবঙ্গ (West Bengal)। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এই সিদ্ধান্তকে কেন্দ্র-রাজ্যের ‘ডাবল ইঞ্জিন’ সমন্বয়ের ফল বলেই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সোমবার সুকান্ত বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রের নয়া শিক্ষানীতি কার্যকর হয়নি পশ্চিমবঙ্গে। নতুন সরকার আসার পর সেই জট কাটতে শুরু করেছে। তাঁর দাবি, এর ফলে পড়ুয়াদের উচ্চশিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আরও বাড়বে।

আরও পড়ুন: সরাকরি বাসে মহিলাদের ‘ফ্রি’-তে যাতায়াত করতে পারবে মহিলারা, কবে থেকে দেখে নিন

বিজেপি নেতৃত্বের মতে, NEP কার্যকর হলে জাতীয় স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে রাজ্যের পড়ুয়ারা আরও সহজে তাল মিলিয়ে চলতে পারবেন। একাধিক নতুন কোর্স, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠক্রম চালুর পথও খুলবে।

পাশাপাশি এদিন থেকে পুনরায় চালু হয়েছে বিবেকানন্দ স্কলারশিপ। সরকারি সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্কলারশিপ পুনরায় চালুর দাবি উঠছিল ছাত্রছাত্রীদের একাংশের তরফে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই দাবিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেধাবী ও আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতেই এই প্রকল্প ফের চালু করা হচ্ছে। অনলাইন পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

শিক্ষামহলের মতে, রাজ্যের বহু ছাত্রছাত্রী এই বৃত্তির উপর নির্ভরশীল। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা দীর্ঘদিন ধরে স্কলারশিপ চালুর অপেক্ষায় ছিলেন। ফলে সরকারের এই ঘোষণায় স্বস্তি ফিরেছে পড়ুয়াদের একাংশের মধ্যে।

নতুন সরকার শিক্ষাক্ষেত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তারই অংশ হিসেবে মেধাভিত্তিক বৃত্তি প্রকল্পগুলি ফের সক্রিয় করার পথে হাঁটছে প্রশাসন বলে মনে করা হচ্ছে। তবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কী কী নতুন নিয়ম আনা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO