Tuesday, May 19, 2026
HomeScrollভোট পরবর্তী হিংসায় মৃত ৩২১ বিজেপি কর্মীর পরিজনদের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

ভোট পরবর্তী হিংসায় মৃত ৩২১ বিজেপি কর্মীর পরিজনদের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী

ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, বিশেষ ব্যবস্থার আশ্বাস শুভেন্দুর

কলকাতা: একুশের নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। জেলায় জেলায় রাজনৈতিক কর্মীরা আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার ফলতার সভা থেকে ভোট পরবর্তী অশান্তিতে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির দাবি, তাঁদের ৩২১ জন কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার ফলতার সভা থেকে সেই নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। দফায় দফায় বাংলায় প্রচারে এসেছিলেন মোদি-শাহ।অভিযোগ, তারপর জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ।ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ঢেলে সমর্থন দিয়েছে বিজেপিকে। পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তাঁর। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফলপ্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। ‘২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী।ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি।

আরও পড়ুন: পার্ক সার্কাস-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot