Tuesday, May 19, 2026
HomeScrollভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো ও নিরাপত্তা জোরদার করতে মালদহ কাজ শুরু
Bangladesh–India Border

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো ও নিরাপত্তা জোরদার করতে মালদহ কাজ শুরু

সীমান্তবর্তী এলাকায় জমির মাপার কাজ শুরু হয়েছে

মালদহ: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারত বাংলাদেশ সীমান্তের (Bangladesh–India Border) সর্বত্রই কাঁটাতার দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদহ (Malda) জেলা জুড়েই জোরকদমে শুরু হয়েছে কাজ। সীমান্তবর্তী হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় জমির মাপজোক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন ADMLR দেবাহুতি ইন্দ্র এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

নদীপথে নৌকায় করে তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছান এবং সেখানে চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট ২৬০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সীমান্তে কাঁটাতার নির্মাণ, নিরাপত্তা বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মৃত ৩২১ বিজেপি কর্মীর পরিজনদের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot