Friday, May 22, 2026
HomeBig newsদিল্লিতে একগুচ্ছ সৌজন্য বৈঠক শুভেন্দুর! সাক্ষাৎ শেষে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী? দেখুন...
Suvendu Adhikari

দিল্লিতে একগুচ্ছ সৌজন্য বৈঠক শুভেন্দুর! সাক্ষাৎ শেষে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী? দেখুন বড় খবর

স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! কী নিয়ে হল আলোচনা?

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়ে একাধিক শীর্ষ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজনাথ সিং শুভেন্দুর প্রশংসায় লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।”

বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তিনি। সূত্রের খবর, মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ থেকে শুরু করে প্রশাসনিক সমন্বয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন: বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে শুভেন্দুর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে ঋণের ভারে জর্জরিত পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজ্যের আয়ের বড় অংশই ঋণের সুদ ও কিস্তি শোধে ব্যয় হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot