আলিপুরদুয়ার: দক্ষিণবঙ্গে যখন তাপ্রবাহের জেরে হাঁসফাঁস অবস্থা, তখন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে উল্টোচিত্র। টানা ভারী বৃষ্টি (Heavy Rain) চলছে বেশ কয়েকটি পাহাড়ি জেলায়। এর জেরে ইতিমধ্যে জল থইথই অবস্থা ডুয়ার্সে (Flood Situation In Dooars)। স্থানীয় নদীগুলি বিপজ্জনকভাবে ফুলে ফেঁপে উঠেছে। এর জেরে ফের ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার হলং নদীর (Halang River) উপর তৈরি অস্থায়ী কাঠের সেতু।
শুক্রবার রাত থেকে নদীর জল সেতুর উপর দিয়ে বইতে হতে দেখা যায়। ফলে মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গিয়েছে, গত বছরের ভয়াবহ বন্যায় হলং নদীর পুরনো কাঠের সেতু ভেঙে গিয়েছিল। পরে পর্যটক ও বনদফতরের যাতায়াতের সুবিধার জন্য অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়।
আরও পড়ুন: আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্কতা জারি একাধিক জেলায়! কমবে গরমের অস্বস্তি?
কিন্তু গত রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে হলং নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। নদীর স্রোতে অস্থায়ী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হলং নদীর ওপারে রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ, বনদফতরের কার্যালয় এবং বনকর্মীদের আবাসন। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন বনকর্মী ও পর্যটকেরা।
অন্যদিকে তোর্ষা, পানা-সহ আলিপুরদুয়ার জেলার একাধিক নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। নদীর জল বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
দেখুন আরও খবর:







