HomeScrollভয়াবহ দুর্ঘটনা চীনে, বিস্ফোরণে প্রাণ গেল ৯০ জনের
China

ভয়াবহ দুর্ঘটনা চীনে, বিস্ফোরণে প্রাণ গেল ৯০ জনের

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ

ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা চীনে (China)। কয়লা খনিতে (Coal mine) ঘটল বিস্ফোরণ (Blast)। এর জেরে অন্তত ৯০ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এখনও এই খনির মধ্যে আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা যাচ্ছে, উত্তর শানসি প্রদেশের চাংঝি শহরে অবস্থিত লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটেছে। তা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ওই সময় খনিতে ২৪৭ জন কাজ করছিলেন। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ (Blast) ঘটেছে বলে জানা গিয়েছে।

আরও খবর : মাউন্ট এভারেস্ট জয়ের পর অসুস্থ, প্রাণ গেল ভারতীয় দুই পর্বতারোহীর

তবে শুধু বিস্ফোরণ নয়, খনির ভিতরে লেগে গিয়েছিল আগুন। খবর পেয়েই সেখানে পৌঁছেছিল উদ্ধারকারী দল। ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যুর (Death) খবর পাওয়া যাচ্ছে। তবে তা বাড়তে পারেই বলে মনে করা হচ্ছে। তবে এখনও খনির ভিতরে অনেকে আটকে রয়েছেন বলেই জানা যাচ্ছে।

এই প্রথম নয়, এর আগেও কয়লাখনিতে (Coal mine) একাধিক দুর্ঘটনা ঘটেছিল। তার জেরে ঘটেছে মৃত্যুর ঘটনাও। অভিযোগ, এ বিষয়টির উপর নজর রাখে না সরকার। এ নিয়ে বেশ কিছু নিয়মকানুন চালু করেছিল বেজিং। কিন্তু এর পরেও দুর্ঘটনা লেগেই রয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News