Wednesday, July 8, 2026
HomeScrollমোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ মার্কো রুবিও'র
Marco Rubio

মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ মার্কো রুবিও’র

মোদি-রুবিও বৈঠকে বাণিজ্য ও পশ্চিম এশিয়ার বিষয়ও উঠে এসেছে বলে খবর

ওয়েব ডেস্ক: উত্তপ্ত পশ্চিম এশিয়া। যার ফলে বন্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এর জেরে সংকটে পড়েছে গোটা দেশ। ভারতেও সমস্যা বেড়েছে। দেশে বেড়েছে পেট্রল-ডিজেল-সিএনজির দাম। এর মাঝেই ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেছেন তিনি। সূত্রের খবর, জ্বালানি নিয়ে দেশে যে সমস্যা তৈরি হয়েছে, এই পরিস্থিতে আমেরিকা যে ভারতের পাশে রয়েছে তা মোদিকে জানিয়েছেন রুবিও। এমনকী ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিন মোদি-রুবিও’র বৈঠকে জ্বালানির পাশাপাশি বাণিজ্য ও পশ্চিম এশিয়ার বিষয়ও উঠে এসেছে। এদিকে ভারত সফরের আগে নয়াদিল্লিকে (New Delhi) তেল বিক্রির কথা জানিয়েছিল আমেরিকা (America)। মূলত, ভারতকে ৮০ শতাংশ তেলই আমদানি করতে হয়। অধিকাংশই আসত হরমুজ দিয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে উদ্বেগ বেড়েছে।

আরও খবর: এক মাসে তৃতীয়বার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি! কলকাতায় কত হল দাম? দেখুন বিগ আপডেট

এদিকে রুবিও’র সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মোদি (Narendra Modi) । তিনি লিখেছেন, “মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-কে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশ্বের কল্যাণে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এভাবেই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।”

এদিকে আগামী ১৫ থেকে ১৭ জুন জি-৭ সম্মেলন (G-7 Summit) অনুষ্ঠিত হবে ফ্রান্সে (France)। সেখানে মোদি ও ট্রাম্প উপস্থিত থাকবেন। সূত্রের খবর, দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। বলে রাখা দরকার, এর আগে দুই রাষ্ট্রনেতার মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বৈঠক হয়েছিল। তার পর নানান কারণে এই বৈঠক হয়নি। তবে এবার বৈঠক হয় কি না, সেটা দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com