HomeScrollঅন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা

নতুন আবেদনকারীরা কবে থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? জানালেন অগ্নিমিত্রা

ওয়েব ডেস্ক : নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল কী চালু হয়েছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে এবার তথ্য দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জানালেন, এখনও নতুন আবেদনকারীদের জন্য চালু হয়নি পোর্টাল। তা চালু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে জানিয়েছেন তিনি।

এছাড়া জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে যাঁরা টাকা পেতেন তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এর জন্য আলাদাভাবে ফর্ম ফিলাপ করতে হবে না বলেও আবার জানিয়েছেন তিনি। তবে, মৃত, স্থানান্তরিত ও ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা এই সুবিধা পাবেন না বলেও জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা আরও জানান, পোর্টাল খোলার পর যাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন, তাঁরা দুই তিন মাস মধ্যে বাজেট হওয়ার পর থেকে টাকা পাবেন।

আরও খবর : আরজি কর কাণ্ডে অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের

এদিকে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়েও জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেছেন, জানা গিয়েছে অনেকে এই প্রকল্পের জন্য বিভিন্ন সরকারি অফিসে গিয়ে ফর্ম ফিলাপ করছেন, কিন্তু, তার প্রয়োজন নেই। আরও জানিয়েছেন, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাঁদের নামই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়।” যাঁরা সিএএ, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাঁরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন।

এদিকে এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন না বলে জানিয়েছিলেন আগেই। এদিকে, আগামী ১ জুন থেকে এই টাকা ঢুকবে। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই টাকা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News