Wednesday, July 8, 2026
HomeBig newsএক মাসে তৃতীয়বার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি! কলকাতায় কত হল দাম? দেখুন বিগ আপডেট
Petrol & Diesel Price Hike

এক মাসে তৃতীয়বার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি! কলকাতায় কত হল দাম? দেখুন বিগ আপডেট

শুধু কলকাতাই নয়, শনিবার দেশের অন্যান্য মহানগরীতেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে

কলকাতা: ফের জ্বালানির দামে ধাক্কা খেল সাধারণ মানুষ। শনিবার সকালে দেশজুড়ে আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol & Diesel Price Hike)। গত ৯ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মূল্যবৃদ্ধি হল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে নতুন করে দাম বাড়ায় উদ্বেগ আরও বাড়ল আমজনতার মধ্যে। কলকাতায় প্রতি লিটার পেট্রলের (Petrol Price In Kolkata) দাম বেড়েছে ৯৪ পয়সা এবং ডিজেলের দাম (Diesel Price In Kolkata) বেড়েছে ৯৫ পয়সা। নতুন মূল্য অনুযায়ী, শহরে এখন প্রতি লিটার পেট্রলের দাম ১১০ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৭ টাকা ০২ পয়সা।

এর আগে গত মঙ্গলবারও জ্বালানির দাম বৃদ্ধি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই শনিবার থেকে ফের কার্যকর হল নতুন দাম। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে পরিবহণ খরচ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। বাসচালকদের সংগঠনও বাসভাড়া বাড়ানোর দাবিতে সরকারের কাছে চিঠি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আর কয়েকঘন্টা, ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্কতা জারি একাধিক জেলায়! কমবে গরমের অস্বস্তি?

তবে শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরীতেও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৪ পয়সা। অন্যদিকে চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা এবং ডিজেলের দাম ৮৭ পয়সা বৃদ্ধি পেয়েছে।

তেল সংস্থাগুলির এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে গত ১৫ মে থেকে ২৩ মে- এই ৯ দিনের মধ্যেই প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com