Saturday, July 11, 2026
HomeScrollনিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, মুখ ঢেকে বিমানবন্দরে রণবীর
Ranveer Singh

নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, মুখ ঢেকে বিমানবন্দরে রণবীর

‘কুল’ রণবীরকে বিমানবন্দরে গম্ভীর মেজাজে দেখা গেল...

ওয়েব ডেস্ক: ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর তরফে রণবীর সিংকে নিষিদ্ধ (Ranveer Singh Banned) ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে রণবীর সিং (Ranveer Singh)। ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর তরফে জানানো হয়, ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংগঠন। ব্যান হওয়ার পর জনসমক্ষে একেবারে অন্য মেজাজে দেখা গেল অভিনেতাকে। সদাহাস্য, ‘কুল’, হঠাৎ গুরুগম্ভীর হয়ে গিয়েছেন যা দেখে অবাক নেটপাড়া।

ফারহান আখতারের প্রজেক্ট ডন ৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় বিপাকে পড়েছেন এই অভিনেতা।প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তে প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে যে সংকট তৈরি হয়েছে, তার জেরে হিন্দি চলচ্চিত্র শিল্পে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামতে হয় রণবীরকে। টিমের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। আগামী দিনে পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। সোম সন্ধ্যায় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর তরফে জানানো হয়, ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংগঠন। এমতাবস্থায় প্রথমবার জনসমক্ষে রণবীর সিং। পাপারাজ্জিদের দেখলেই মিষ্টি হেসে হাত নাড়েন সোমবার রাতে ভোলবদলে একেবারে গুরুগম্ভীর। সাদা পাজামা-কুর্তার সঙ্গে চোখে সানগ্লাস আর কালো মাস্কে মুখ ঢেকে বিমানবন্দরে গাড়ি থেকে নামেন রণবীর সিং (Ranveer Singh Mumbai Airport) । নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর মুম্বই বিমানবন্দরে পা রেখে উপস্থিত পাপারাজ্জিদের দিকে একটিবারও ফিরে তাকাননি।

আরও পড়ুন:প্রসেনজিতের হাতে পদ্মশ্রী তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto