Wednesday, June 10, 2026
HomeScrollপ্রসেনজিতের হাতে পদ্মশ্রী তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Padma Awards 2026

প্রসেনজিতের হাতে পদ্মশ্রী তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রসেনজিৎ-সহ পদ্ম সম্মানের তালিকায় ১১ জন বাঙালিও

কলকাতা: সাধারণতন্ত্র দিবসেই ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের’ (Padma Awards 2026) ঘোষণা করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে তুলে দিচ্ছেন পদ্ম সম্মান (Padma Awards)। আজ বিকেলে রাইসিনা হিলসে টলিউডের ‘ইন্ড্রাস্টি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) হাতে উঠল পদ্ম সম্মান। বাংলা চলচ্চিত্র জগতে চার দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। কিংবদন্তি ধর্মেন্দ্রকে যে মরণোত্তর পদ্মবিভূষণে ভূষিত করা হয়। প্রয়াত অভিনেতার হয়ে পদ্ম সম্মান গ্রহণ করলেন হেমা মালিনী। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত ব্যক্তিত্বদের হাতে এই সম্মান তুলে দিলেন।

শিল্প, সাহিত্য থেকে শুরু করে ক্রীড়া, বিজ্ঞান, চিকিৎসা এবং সমাজসেবা- বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের একাধিক রথী-মহারথীকে এদিন সম্মানিত করা হল।রাষ্ট্রপতি ভবনে প্রথম অসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে সম্মানিত হন দেশের এই কৃতীরা। রুপোলি পর্দা থেকে গানের জগত কিংবা থিয়েটারের মঞ্চ, বিনোদন দুনিয়ার একঝাঁক উজ্জ্বল নক্ষত্র সেখানে উপস্থিত। ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে তাঁর অবদান যে কখনও ভোলার নয়, তা বলাই বাহুল্য। বাঙালিদের জন্য এই বছরের পদ্ম পুরস্কার অত্যন্ত গর্বের।  টলিউডের ‘বুম্বাদা’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছেন। অভিনেতার হাতে এই সম্মান তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিনেতা সেজেছিলেন একেবারে সাবেকি পোশাকে। অভিষেক রায়ের ডিজাইন করা ধুতি-পাঞ্জাবিতে সেজে পদ্মশ্রী গ্রহণ করলেন অভিনেতা।

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাড়ে তিনশোটিরও বেশি ছবিতে অভিনয় করে তিনি বাঙালি দর্শকদের মনের মণিকোঠায় চিরতরে পৌঁছে গিয়েছেন। তাঁর এই প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা বাংলার অনুরাগীরা। প্রসেনজিৎ-সহ এই পদ্ম সম্মানের তালিকায় আবার ১১ জন বাঙালিও রয়েছেন। পদ্মশ্রী ঘোষণার সময় তিনি বলেছিলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, বরং দীর্ঘ অভিনয়জীবনে যাঁরা আমার পাশে থেকেছেন, সেই সমস্ত পরিচালক, প্রযোজক, সহ-অভিনেতা থেকে দর্শক এই পুরস্কার সকলের।’

আরও পড়ুন:সোয়ান লুকে লাল গালিচায় ঝড় তুললেন ঐশ্বর্যা

অন্যদিকে, মালয়ালাম সিনেমার মহাতারকা মামুট্টি  (Mammootty) তাঁর দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হচ্ছেন। মালয়ালামের পাশাপাশি তামিল এবং হিন্দি ছবিতেও সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। এর আগে ১৯৯৮ সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। পাশাপাশি, ভারতীয় সঙ্গীতে দীর্ঘ ও অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পদ্মভূষণ’ পাচ্ছেন প্রখ্যাত নেপথ্য গায়িকা অলকা ইয়াগনিক। এছাড়াও ‘পদ্মশ্রী’ পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন (R. Madhavan)। মাধবনের অভিনয় বরাবরই প্রশংসিত। ২০২৩ সালে ‘রকেট্রি’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। প্রয়াত অভিনেতা সতীশ শাহকেও (Satish Shah) মরণোত্তর ‘পদ্মশ্রী’ প্রদান করা হল। বিজ্ঞাপন জগতের পরিচিত নাম পিয়ূষ পাণ্ডে (Piyush Pandey)।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d