Saturday, July 11, 2026
HomeScrollপেট্রল-ডিজেলের পর ধাক্কা সিএনজিতে, ১১ দিনে চতুর্থবার বাড়ল দাম
CNG Price Hike

পেট্রল-ডিজেলের পর ধাক্কা সিএনজিতে, ১১ দিনে চতুর্থবার বাড়ল দাম

বাড়তে পারে অটো-ট্যাক্সির ভাড়া

ওয়েব ডেস্ক: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির (Petrol-Diesel Price Hike) ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যেই ফের বাড়ল সিএনজির দাম (CNG Price)। গত ১১ দিনে চতুর্থবার দাম বাড়াল গ্যাস সংস্থাগুলি। মঙ্গলবার থেকে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম আরও ২ টাকা বেড়েছে। ফলে রাজধানীতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়াল ৮৩ টাকা ৯ পয়সা। যদিও কলকাতায় মঙ্গলবার নতুন করে দাম না বাড়লেও শহরে সিএনজির দাম (CNG Price Hike) ইতিমধ্যেই ৯৩ টাকা ৫০ পয়সায় পৌঁছে গিয়েছে।

গত কয়েকদিন ধরেই দফায় দফায় বাড়ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দাম। ১৫ মে একলাফে ৩ টাকা দাম বাড়ার পর ২৩ ও ২৫ মে আরও দু’দফায় ১ টাকা করে বৃদ্ধি হয়েছিল। মঙ্গলবার ফের ২ টাকা দাম বাড়ায় মাত্র ১১ দিনের ব্যবধানে কেজিপিছু মোট ১১ টাকা বেড়ে গেল সিএনজির মূল্য।

আরও পড়ুন: শিলিগুড়ি করিডর ঘিরে বড় কৌশল! ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হতে পারে চিকেনস নেক

মূলত অটো, ট্যাক্সি ও ছোট গাড়িতেই সিএনজি ব্যবহার হয়। ফলে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে শহর ও শহরতলিতে অটো এবং ক্যাব ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহণ খরচ বাড়লে বাজারদরেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

এদিকে সোমবারই ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। কলকাতায় বর্তমানে লিটারপিছু পেট্রলের দাম ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই দফায় দফায় জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহে টানাপড়েনের কারণ দেখাচ্ছে তেল সংস্থাগুলি।

বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, মূল্যবৃদ্ধির এই ধারা এখনই থামার সম্ভাবনা কম। বরং আগামী দিনে আরও দফায় দফায় পেট্রোপণ্যের দাম বাড়তে পারে। তার সরাসরি প্রভাব পড়বে আমজনতার নিত্যদিনের খরচে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto