Saturday, July 11, 2026
HomeScrollমোথাবাড়িকাণ্ডে মালদহে বিশেষ অভিযান, আরও ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ
Mothabari Case

মোথাবাড়িকাণ্ডে মালদহে বিশেষ অভিযান, আরও ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ

মোথাবাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালাল গোয়েন্দারা

ওয়েব ডেস্ক: মোথাবাড়ি-কাণ্ডের (Malda Mothabari Case) তদন্তে গতি বাড়াল এনআইএ (NIA Mothabari Case )। মোথাবাড়ি-কাণ্ডে মধ্যরাতে বিশেষ অভিযান গোয়েন্দাদের। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা, বিডিও অফিসে তাণ্ডব এবং রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর ঘটনায় নতুন করে ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ। সোমবার গভীর রাতে কালিয়াচক, মোথাবাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালান গোয়েন্দারা। সেই অভিযানে বিভিন্ন জায়গা থেকে এই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এ নিয়ে ওই ঘটনায় মোট ৬৮ জনকে গ্রেফতার করল এনআইএ।

বাংলায় এসআইআর পর্ব চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচকের মোথাবাড়ি এলাকায়। সমস্ত নথি থাকা সত্ত্বেও বাদ দেওয়া হচ্ছে নাম, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘণ্টার পর ঘন্টা আটকে রাখা হয়।এই ঘটনায় একেবারে তোলপাড় পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। গত ১১ মে সুপ্রিম কোর্টে এই মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল এনআইএ। সুপ্রিম কোর্ট এনআইএ-কে নির্দেশ দিয়েছিল দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে হবে। দু’মাস সময়ও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই মামলার শুনানিতে জানিয়েছিলেন, এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত অব্যাহত থাকবে। আজ, মঙ্গলবার ধৃত ১৪ জনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের দাবি, বিচারকদের হেনস্তার ঘটনায় সরাসরি যোগ রয়েছে ধৃতদের। তাঁদের জেরা করে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের পর ধাক্কা সিএনজিতে, ১১ দিনে চতুর্থবার বাড়ল দাম

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto