Friday, June 12, 2026
HomeScrollকোতুলপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা বিজেপি মণ্ডল সভাপতির
Bankura

কোতুলপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে বচসা বিজেপি মণ্ডল সভাপতির

মঙ্গলবার উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়

বাঁকুড়া: কোতুলপুর থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন বিজেপির (BJP) মণ্ডল সভাপতি। অভিযোগ, থানায় সাধারণ মানুষ অভিযোগ জানাতে গেলে তাঁদের ‘বিজেপি কর্মী’ বলে দাগিয়ে হেনস্থা করছেন এক পুলিশ আধিকারিক। এই অভিযোগ ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার (Bankura) কোতুলপুর (Kotulpur) থানায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুর থানার অন্তর্গত একটি গ্রামে জল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। সেই ঘটনার জেরে এক পক্ষ থানায় অভিযোগ জানাতে যায়। অভিযোগ, থানায় কর্তব্যরত দেবাশিস মাল নামে এক পুলিশ আধিকারিক অভিযোগকারীদের বিজেপি নেতা বা কর্মী বলে কটাক্ষ করেন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আরও পড়ুন: শিলিগুড়ি করিডর ঘিরে বড় কৌশল! ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হতে পারে চিকেনস নেক

ঘটনার খবর পেয়ে বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি কেশবী নাগা কয়েকজন অনুগামীকে নিয়ে থানায় পৌঁছন। সেখানে তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। থানার মধ্যেই শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরে কেশবী নাগা অভিযোগ করেন, “পুলিশের একাংশ এখনও তৃণমূল আমলের সংস্কৃতি ভুলতে পারেনি। সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে গেলেই তাঁদের রাজনৈতিক রঙ দেখে বিচার করা হচ্ছে।” তাঁর দাবি, বিরোধী মতাদর্শের মানুষদের ভয় দেখানো এবং হেনস্থা করার চেষ্টা চলছে।

যদিও পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d