Saturday, July 25, 2026
HomeScrollছিটকে পড়ল ১৬০০ ডিগ্রির গলিত লোহা! মুহুর্তে ছাই সবকিছু, ভয়াবহ ঘটনা কারখানার...
Visakhapatnam Steel Plant

ছিটকে পড়ল ১৬০০ ডিগ্রির গলিত লোহা! মুহুর্তে ছাই সবকিছু, ভয়াবহ ঘটনা কারখানার অন্দরে

সোমবার রাতে কর্মরত 8 শ্রমিকের সঙ্গে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: বিশাখাপত্তনমের (Visakhapatnam) একটি ইস্পাত কারখানায় (Steel Plant) ভয়াবহ শিল্প দুর্ঘটনায় মৃত্যু হল ৮ শ্রমিকের। ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহার (Liquid Iron Metal) সংস্পর্শে এসে প্রাণ হারান তাঁরা। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। সোমবার রাতে কর্মরত অবস্থায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীন একটি ক্রেনের সাহায্যে গলিত লোহা ভর্তি বিশাল পাত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাত্র থেকে গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের উপর ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে যান একাধিক শ্রমিক। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন: অধ্যাপিকা কাণ্ডে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি! সম্পত্তি বিবাদের কারণেই কি এই ভয়ঙ্কর ঘটনা?

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বিশাখাপত্তনমের জেলাশাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় কোনওরকম ত্রুটি না রাখার নির্দেশ দিয়েছেন। মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99