Sunday, June 14, 2026
HomeScrollদিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের আগে পুরনো মন্তব্য ঘিরে প্রশ্ন, এড়িয়ে গেলেন যাদবপুরের...
Sayoni Ghosh

দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকের আগে পুরনো মন্তব্য ঘিরে প্রশ্ন, এড়িয়ে গেলেন যাদবপুরের সাংসদ সায়নী

‘চাড্ডা নই...’ মন্তব্য মনে করাতেই নীরব সায়নী

নয়াদিল্লি: তৃণমূলের (TMC) সংসদীয় দলে ভাঙনের আবহে রবিবার দিল্লিতে (Delhi) জড়ো হচ্ছেন দলের ‘বিদ্রোহী’ সাংসদরা। সেই বৈঠকে যোগ দিতেই সকালে দিল্লি পৌঁছন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Sayoni Ghosh)। বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। আর সেখানেই সামনে আসে তাঁর পুরনো ‘চাড্ডা-চাড্ডি’ মন্তব্যের প্রসঙ্গ।

বিধানসভা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে সায়নী ঘোষ বলেছিলেন, “আমার নাম সায়নী ঘোষ, আমি চাড্ডা নই যে চাড্ডি হয়ে যাব।” সেই মন্তব্য ছিল তৎকালীন রাজনৈতিক অবস্থান বদল নিয়ে কটাক্ষ। কিন্তু নির্বাচনের পর তৃণমূলের অন্দরে বিদ্রোহী শিবিরে নাম লেখানোয় এবার সেই মন্তব্যই তাঁর দিকে ফিরিয়ে দেন সাংবাদিকরা।

আরও পড়ুন: ‘অভিষেক নয়, মমতার নেতৃত্বেই আস্থা’, শর্ত বেঁধে বার্তা ‘নব্য তৃণমূল’-এর মুখ্য সচেতক আখরুজ্জামানের

দিল্লি বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করা হয়, অতীতে দলবদল নিয়ে কটাক্ষ করলেও এখন নিজেই দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাখ্যা কী? তবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি সায়নী। তিনি বলেন, “এ বিষয়ে আমি আপনাদের কোনও জবাব দেব না। আমি শুধুমাত্র আমার এলাকার ভোটারদের জবাব দেব।”

উল্লেখ্য, কয়েক মাস আগে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাঘব চাড্ডা। সেই ঘটনাকে কেন্দ্র করেই সায়নী তাঁর বিতর্কিত মন্তব্য করেছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই মন্তব্যই নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

এদিকে তৃণমূলের পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন আরও স্পষ্ট হয়েছে। বিদ্রোহী শিবিরের দাবি, তাঁদের সঙ্গে রয়েছেন ২০-রও বেশি সাংসদ। সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আলাদা ব্লক বা ফ্রন্ট গঠনের দাবি জানাতে পারেন তাঁরা।

তার আগে রবিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন সায়নী ঘোষ-সহ একাধিক সাংসদ। রাজনৈতিক মহলের নজর এখন সেই বৈঠক এবং সোমবারের সম্ভাব্য পদক্ষেপের দিকে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d