Tuesday, June 16, 2026
HomeScrollবিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল...
FIFA World Cup 2026

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

এবারের ফুটবল বিশ্বকাপ কেন ‘বিরল’ তকমা পেল জানেন? জেনে নিন বিস্তারিত

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2026) ১৫ জুন অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্র হওয়ায় তৈরি হয়েছে এক অনন্য নজির। আশ্চর্যের বিষয়, এর আগে বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই এমন ঘটনা ঘটেছিল—আর সেই ঘটনাও ঘটেছিল ১৫ জুনেই, ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে (FIFA World Cup 1958)।

চলতি আসরে ১৫ জুনের চারটি ম্যাচেই কোনও দল জয় পায়নি। শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে গোলশূন্য ড্র আদায় করে নেয় কেপ ভার্দে। অন্য ম্যাচে ইজিপ্ট এবং বেলজিয়ামের ম্যাচে যখন রেফারির শেষ বাঁশি বাজে, তখন স্কোরবোর্ড দাঁড়িয়ে ১-১ সমতায়। একই ফল দেখা যায় সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচেও। দিনের শেষ লড়াইয়ে ইরান এবং নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

আরও পড়ুন: ইতিহাসের দোরগড়ায় দাঁড়িয়ে মেসি! বিশ্বকাপে নামলেই ভেঙে ফেলবেন মারাদোনার এই রেকর্ড

ফলে একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার বিরল রেকর্ডে নাম লেখাল ২০২৬ বিশ্বকাপ। আর সেই সঙ্গে ফিরে এল ১৯৫৮ সালের স্মৃতি। সুইডেনে আয়োজিত সেই বিশ্বকাপে ১৫ জুন ছিল গ্রুপ পর্বের শেষ দিন। একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেদিন সুইডেন ও ওয়েলস গোলশূন্য ড্র করে। এদিকে ইংল্যান্ড ও অস্ট্রিয়ার ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এদিকে প্যারাগুয়ে ও যুগোশ্লোভিয়ার লড়াইয়ে রেফারির শেষ বাঁশি বাজে যখন স্কোরবোর্ড ছিল ৩-৩ সমতায়। একইভাবে পশ্চিম জার্মানি এবং নর্দানা আয়ারল্যান্ডের ম্যাচও ২-২ গোলে ড্র হয়।

যদিও সেই দিন মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বাকি চারটি ম্যাচে অবশ্য ফল বেরিয়েছিল। চেকোস্লোভাকিয়া ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ফ্রান্স ২-১ গোলে হারিয়েছিল স্কটল্যান্ডকে। হাঙ্গেরি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেক্সিকোকে। আর পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল সোভিয়েত ইউনিউয়নকে। তবু ইতিহাসের পাতায় বিশেষভাবে জায়গা করে নিয়েছিল সেদিনের চারটি ড্র ম্যাচ। আর ঠিক ৬৮ বছর পরে, একই তারিখে, আবারও বিশ্বকাপের মঞ্চে পুনরাবৃত্তি হল সেই বিরল ঘটনা। দুই ভিন্ন যুগ, দুই ভিন্ন বিশ্বকাপ—কিন্তু ১৫ জুন যেন আবারও লিখল এক আশ্চর্য ফুটবল ইতিহাস।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO