Tuesday, June 23, 2026
HomeBig newsরাজ্য সরকারী চাকরিতে ১ লক্ষ শূন্য পদ পূরণ হবে, বিরাট ঘোষণাও বাজেটে
West Bengal Budget 2026

রাজ্য সরকারী চাকরিতে ১ লক্ষ শূন্য পদ পূরণ হবে, বিরাট ঘোষণাও বাজেটে

রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় ছাড়, বাজেটে ঘোষণা নতুন বিজেপি সরকারের

কলকাতা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ। বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। রাজ্যে ক্ষমতায় এসে প্রথম বাজেটে বিপুল কর্মসংস্থানের দিশা দেখাল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে। যার মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর।

বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে। স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।’অর্থমন্ত্রী জানিয়েদেন রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে শীঘ্র নিয়োগ হবে। এরমধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও এদিন করা হয়েছে।সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।

আরও পড়ুন: ডিএ নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থমন্ত্রী জানান, আগামী দিনে রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি পুলিশ বিভাগে ৫০ হাজার কর্মী নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর দিয়ে তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের জন্যও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে।

অন্যদিকে আগেই রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটেও তা ঘোষণা করা হয়েছে। নতুন বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের জন্য এই ছাড় দেওয়া হবে।সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই স্বপ্ন দাশগুপ্ত জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী।ু

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO