Sunday, June 28, 2026
HomeScrollতামান্না মামলায় ধৃতদের নামের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

তামান্না মামলায় ধৃতদের নামের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি ওই খুদের মা

ওয়েব ডেস্ক : তামান্না (Tamanna Case) খাতুন হত্যা মামলায় তদন্তে বড় অগ্রগতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের জালে আরও ১২ অভিযুক্ত। শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পোস্ট করে জানান, এফআইআর-এ নাম থাকা প্রায় সব অভিযুক্তই এখন পুলিশের (Police) জালে। একই সঙ্গে গত কয়েক দিনে গ্রেফতার হওয়া অভিযুক্তদের (Accused) নাম প্রকাশ করেছেন তিনি।

পোস্টের শুরুতেই মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) লেখেন, ‘তামান্নার জন্য ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করছি।’তিনি তাঁর পোস্টে কৃষ্ণনগর জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর দাবি, তামান্নার শোকস্তব্ধ মায়ের সঙ্গে সাক্ষাতের পরই পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে। পশ্চিমবঙ্গের বাইরে গুরগাঁও এবং নাগপুর-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে গত কয়েক দিনে আরও ১২ জনকে গ্রেফতারর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : সাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি

ধৃতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছেন, জিয়ারুল শেখ, সাবির শেখ, ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ, মিনারুল শেখ, আনিসুর শেখ, মিলন শেখ, রাজাবুল শেখ, জাকাত ডি.কে., সাহিবুল শেখ, আমিরুল শেখ এবং রকিবুল শেখ।

পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) আরও দাবি করেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধের বিচার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে করা হয় না। তাঁর কথায়, আগের সরকারের সময় অভিযুক্ত বা ভুক্তভোগীর রাজনৈতিক পরিচয় অনেক ক্ষেত্রে পুলিশের পদক্ষেপকে প্রভাবিত করত। কিন্তু বর্তমান সরকার ‘আইনের শাসন’ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি মৃত খুদের মা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO