Saturday, July 4, 2026
HomeScrollহাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Jagdeep Dhankhar

হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে

ওয়েব ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার তাঁকে জয়পুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। চিকিৎসকদের পরামর্শে আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে।

হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং একাধিক মেডিক্যাল টেস্টের পর চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর (Jagdeep Dhankhar) শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও স্বাস্থ্য নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়ার তত্ত্বাবধান করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট চিকিৎসক সমীন শর্মা। তাঁর পরামর্শেই চিকিৎসার পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও খবর : চিনা অ্যাপে নিয়ন্ত্রণ হচ্ছিল ই-রিকশা? BAT-BMS অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

ধনখড়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছন একাধিক রাজনৈতিক নেতা। তাঁদের মধ্যে ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজভবনে তাঁর কার্যকালের সময় একাধিক ইস্যুতে তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে সংঘাত জাতীয় রাজনীতিতেও চর্চার বিষয় হয়ে উঠেছিল। পরে ২০২২ সালে তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তবে ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দেন ধনখড়। তাঁর সেই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা তৈরি হলেও পরে তিনি স্পষ্ট জানান, শারীরিক অসুস্থতার কারণেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর জাতীয় রাজনীতিতে তাঁকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি। এরই মধ্যে ফের তাঁর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে নানান মহলে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet