Friday, July 3, 2026
HomeScrollচিনা অ্যাপে নিয়ন্ত্রণ হচ্ছিল ই-রিকশা? BAT-BMS অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের
BAT-BMS App

চিনা অ্যাপে নিয়ন্ত্রণ হচ্ছিল ই-রিকশা? BAT-BMS অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সামনে আসে

ওয়েব ডেস্ক : ই-রিকশার (E-rickshaw) নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ করল কেন্দ্র (Central Government)। অভিযোগ উঠেছিল, চিনের একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দূর থেকে ই-রিকশা বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে। এই বিতর্কের জেরে বিএটি-বিএমপিএস (BAT-BMS)-অ্যাপটি স্টোর থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, এই ধরণের আরও একটি অ্যাপ (App) সরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার এক অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব এস. কৃষ্ণণ জানান, বিষয়টি সরকারের নজরে আসার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কথায়, “দুটি অ্যাপ আমাদের নজরে এসেছে এবং সেগুলি ইতিমধ্যেই অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

আরও খবর : প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় বদল আনল কেন্দ্র

তিনি আরও বলেন, শুধু সরকার নয়, অ্যাপ স্টোর সংস্থাগুলিকেও আরও সতর্ক হওয়া প্রয়োজন। কোনও অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কি না, তা যাচাই করে তবেই প্ল্যাটফর্মে অনুমোদন দেওয়া উচিত। ভবিষ্যতে এমন অ্যাপ যাতে সহজে ডাউনলোড করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনা করবে কেন্দ্র।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সামনে আসে। সেখানে দাবি করা হয়, বিএটি-বিএমপিএস (BAT-BMS) নামে একটি চিনা মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকে কিছু ই-রিকশার কার্যক্ষমতা বন্ধ করে দেওয়া হচ্ছে। অভিযোগ, অ্যাপটির সঙ্গে সংযুক্ত যানবাহন মালিকের অনুমতি ছাড়াই নিয়ন্ত্রণ করা সম্ভব।এই ঘটনার পর থেকেই সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তার পরেই এ নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet