HomeScrollবারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশন পুলিশের, গঠন করা হল ৬ সদস্যের সিট
Baruipur Case

বারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশন পুলিশের, গঠন করা হল ৬ সদস্যের সিট

ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : বারুইপুরে (Baruipur Case) ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে গতি আনল পুলিশ (Police)। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। কুলপি রোডেও মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান।

আরও খবর : বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণবঙ্গ

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। ওই যুবকের মৃত্যু হয়। বিক্ষোভ চলাকালীন পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ট্রেন অবরোধের ঘটনাও ঘটেবলে অভিযোগ। প্রায় এক ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঘটনার পর নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মঙ্গলবার পরিবারকে ভবানী ভবনে ডেকে পাঠান তিনি। পাশাপাশি পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, অবরোধ এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পৃথক স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News